somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেই সময় এই সময় (রাজশাহী প্রকৌশল কলেজ থেকে রুয়েট)

০৬ ই অক্টোবর, ২০১২ রাত ১০:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘ইঞ্জিনিয়ারিং কলেজ রাজশাহী’তে ১৯৬৮ সালে যাঁরা ভর্তি হয়েছিলেন, পরীক্ষার সময় (জুলাই ১৯৭৩) তাঁরা একটা অদ্ভুত কাণ্ড করে বসলেন। তাঁরা ২২০ জন ছাত্র একসঙ্গে মস্তক মুণ্ডন করলেন। এরপর একসঙ্গে ছবি তুললেন। তাঁদের এই মস্তক মুণ্ডন আন্দোলন রোধ করতে তৎকালীন অধ্যক্ষ বিশেষ সভা ডেকে এক হুংকার ছেড়ে আদেশ জারি করেছিলেন। এ বিষয়ে বহুল প্রচারিত দৈনিক ইত্তেফাক পত্রিকায় নানান ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বিশেষ তত্ত্ব ও তথ্যবহুল এক সম্পাদকীয় লেখা হয়েছিল। পরে জানা যায়, বিকেল হলেই ওই ছাত্রদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হলের সামনে আড্ডা দিতে যাওয়ার নেশা ছিল। পরীক্ষার সময় এই নেশা দমন করার জন্যই তাঁরা মস্তক মুণ্ডনের কৌশল নিয়েছিলেন। কারণ, মুণ্ডিত মস্তক নিয়ে তো আর ওদিকে যাওয়া যাবে না। ১৯৬৮ সালের শিক্ষার্থীদের এই গ্রুপ ছবিটি স্থান পেয়েছে সেই সময় এই সময় গ্রন্থে। এটি প্রকাশ করেছে বর্তমান রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগ। বইটিতে এমন সব দুর্লভ স্মৃতিকথা রসবোধসহকারে উপস্থাপন করা হয়েছে, যা প্রতিষ্ঠানের প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও সাধারণ পাঠকের কাছে বইটিকে বেশ উপভোগ্য করে তুলেছে।
ইঞ্জিনিয়ারিং কলেজ রাজশাহীর যাত্রা শুরু হয়েছিল ১৯৬৪ সালে, যা ১৯৮৬ সালে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি, রাজশাহী এবং ২০০৩ সালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। এর পুরো সময়কাল ধরে সম্পাদিত বইটি তিনটি অংশে বিভক্ত করা হয়েছে। প্রথম অংশের নাম দেওয়া হয়েছে ‘স্মৃতির এ ঘর ও ঘর’। এই অংশে রয়েছে ব্যক্তিগত অনুভূতি ও অভিজ্ঞতার আলোকে সেই সময়কার শিক্ষক এবং ছাত্রছাত্রীদের স্মৃতিচারণামূলক লেখা।
দ্বিতীয় অংশের নাম দেওয়া হয়েছে ‘কথা ও ছন্দ’। এই অংশে প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্রছাত্রী, যাঁরা ব্যক্তিগত, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শুধু প্রকৌশল অঙ্গনেই নয়, সাহিত্য, সংস্কৃতি এবং অন্যান্য বিষয়েও বিশেষ অবদান রেখেছেন, তাঁদের লেখা রয়েছে। আরও আছে বর্তমান ছাত্রছাত্রীদের মধ্যে যাঁরা সেই ধারার দিকে এগিয়ে যাচ্ছেন, তাঁদের লেখা প্রবন্ধ, কবিতা, ছোটগল্প, ভ্রমণ কাহিনি ইত্যাদি। শেষাংশের নাম দেওয়া হয়েছে ‘জীবন খাতার পাতায়’। এই অংশে ১৯৬৪ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত সংগৃহীত অত্যন্ত মূল্যবান দুই শতাধিক ঐতিহাসিক ছবি স্থান পেয়েছে। ছবিগুলো পাঠককে সেই সময়ে টেনে নিয়ে যাবে।
স্মৃতির এ ঘর ও ঘর অংশে স্মৃতিচারণা করেছেন ভারতের প্রখ্যাত নদীবিজ্ঞানী মলয় মুখোপাধ্যায়। তিনি ২০১০ সালে রুয়েটের পুরকৌশল বিভাগের একটি সেমিনারে যোগ দিতে এসেছিলেন। তাঁর লেখার শিরোনাম ‘আমার কাছে এক ফোঁটা জীবন্ত স্মৃতি রুয়েটের পুরকৌশল বিভাগ’।
ইঞ্জিনিয়ারিং কলেজ রাজশাহীর তৎকালীন অধ্যক্ষ ওয়াহিদ উদ্দিন আহমেদের বয়স এখন প্রায় ৯২ বছর। এই বয়সে কর্মজীবনের স্মৃতিচারণা করতে গিয়ে তিনি লিখেছেন, ‘১৯৭২ সালে কলেজের ছাত্রাবাসের বার্ষিক প্রীতিভোজের আমি প্রধান অতিথি। আমার পাশে ছাত্রদের মধ্য থেকে একটা স্বাস্থ্যবান ছাত্রকে বসালাম। ছেলেরা আমার প্লেটে প্রধান অতিথি হিসেবে সমাদর করে বিশেষ খাবার পরিবেশন করতে লাগল। আর আমিও পাশের ছেলেটার প্লেটে সেগুলো চালান করে দিতে লাগলাম। ছাত্রটি বেশ তৃপ্তিসহকারে খাচ্ছে দেখে সবাই তা উপভোগ করছিল।’
যন্ত্রকৌশল বিভাগের তৎকালীন শিক্ষক এ কে এম রেজাউল করিম লিখেছেন, সেই সময় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার খরচের প্রথম যে ভাউচার তিনি পেলেন, তাতে লেখা ছিল, ‘ইঞ্জিনিয়ারিং কলেজ রাজশাহীকে একটি লম্বা বাঁশ দিয়া পাঁচ টাকা বুঝিয়া পাইলাম।’ আসলে পতাকার বাঁশ সরবরাহ করে বিক্রেতা এই ভাবে ভাউচার লিখেছিলেন। পুরোনো কাগজপত্র খুঁজলে এখনো হয়তো ভাউচারটি পাওয়া যেতে পারে।
ইঞ্জিনিয়ারিং কলেজ রাজশাহীর প্রথম ছাত্রী ছিলেন মুসবাহ আলী ওরফে ডেইজী। তিনি কলেজের ১৯৭১ সিরিজের ছাত্রী ছিলেন। কলেজের একমাত্র ছাত্রী হিসেবে বইটির এই অংশে তিনি তাঁর অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। তিনি লিখেছেন, ‘পরিচিতি অনুষ্ঠানেই একজন শিক্ষক আমাকে পেছন থেকে গম্ভীর গলায় বললেন, “এই মেয়ে শোনো, মেয়ে বলে এখানে প্রিভিলেজ পাবে না, কথাটা মনে রেখো।” আমি স্যারের কথা মনে রেখেছিলাম। নিজেকে কখনো মেয়ে মনে করিনি। তবে ইঞ্জিনিয়ারিং কলেজ রাজশাহীর প্রথম ছাত্রী বলে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে দল বেঁধে ছাত্রছাত্রীরা আমাকে দেখতে আসত।’
বইটির মলাটের পেছনের পাতায় ব্যবহার করা হয়েছে দুটি ছবি। তার একটি হচ্ছে ১৯৬৫ সালের তৎকালীন ইঞ্জিনিয়ারিং কলেজ রাজশাহীর প্রশাসনিক ভবনের ছবি। এখন এই ভবনের পাশে যে দেবদারুগাছগুলো মহিরুহ হয়ে উঠেছে, ছবিতে দেখা যাচ্ছে, সেই গাছগুলোকে ছাগলে মুড়ে খাওয়ার হাত থেকে রক্ষার জন্য সবেমাত্র ইট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। ছবিটি দেখে যে কেউ রোমাঞ্চিত হবেন। দ্বিতীয় ছবিটি পুরকৌশল বিভাগের বর্তমান ছবি।
বইটিতে রুয়েটের প্রাক্তন ও বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীদের ৮৬টি লেখা স্থান পেয়েছে। এর সম্পাদনার প্রধান দায়িত্ব পালন করেছেন পুরকৌশল বিভাগের অধ্যাপক ইকবাল মতিন। সহযোগী সম্পাদক ওই বিভাগের শিক্ষক এন এইচ এম কামরুজ্জামান সরকার, নিয়ামুল বারী, আবু সুফিয়ান মো. জিয়া হাসান ও জাহাঙ্গীর আলম। ক্রাউন সাইজের বইটির পৃষ্ঠাসংখ্যা ৪৬০। দাম রাখা হয়েছে ৫০০ টাকা। বইটির প্রকাশনা উৎসব আজ ৬ অক্টোবর।

সুত্র
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×