somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বপ্নে গুরুর সহিত কিছুক্ষণ

২২ শে মে, ২০১৩ রাত ১০:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(গুরুর কাছে ক্ষমা প্রার্থনাপুর্বক)

দুপুরে অফিসে তেমন কাজ না থাকায় টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ স্বপ্নে দেখি রুপালী শ্মশ্রুমন্ডিত সৌম্য চেহারার এক প্রৌড় আমার টেবিলের সামনে এসে দাড়িয়েছেন। তাকে আমার চেনা চেনা মনে হল কিন্তু চিনতে পারলাম না। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, “কি রে বৎস্য কর্ম ফেলিয়া নিদ্রাদেবীর উপাসনা করিতেছিস কেন?” এরকম শান্তিনিকেতনি বাংলা শুনে আমি বুঝে ফেললাম ইনি আর কেও নন কবি গুরু স্বয়ং। আম বললাম, “আরে গুরু আপনি এইখানে!!! চাকরীর ভাইভা দিতে আইছেন নাকি?। একথা শুনে উনি আমাকে ধমকে উঠলেন, “চুপ কর বেতমিজ।এরকম ম্লেচ্ছ ভাষায় আমার সহিত কথা বলবি না। আজ সখার সহিত দিবসযাপন করার কথা ছিল কিন্তু সখা আমাকে ফাকি দিয়াছে। এই জন্যে অতি দুঃখে একখানি কবিতা রচনা করলুম তাই তোকে দেখাইতে লইয়া আসিয়াছি”। আমি অবাক হয়ে বললাম, “গুরু তাইলে বাংলা একাডেমি আর না হইলে এরশাদ চাচার কাছে যান?”। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, “কি আর কহিব।এই রাষ্ট্রে আমার লেখার কদর একমাত্রই তুই করিতে পারিস আর কেও না। আর এরশাদ ঐ গর্দভ আমার কবিতার কি বুঝিবে? দেখা যাইবে পরে এইটা স্বরচিত বলিয়া চালাইয়া দিবে। উহাকে বিশ্বাস নাই”। গুরু মুখে এই প্রশংসা শুনে খুশিতে গদগদ হয়ে বললাম,
-তাইলে গুরু বসেন।চা দিতে বলি।
- আরে রাখ তোর চা।তোর অফিসের কেরানিরে দেখলুম তোর মতই হা করিয়া নাসিকা গর্জন পুর্বক নিদ্রারত। উহার ঘুম ভাঙ্গাইতে গেলে অনেক সময় লাগিবে যাহা আমার হস্তে নাই।
এই বলে তিনি কবিতাখানি আমাকে দিয়ে ভ্যানিশ হয়ে গেলেন। স্বপ্নে পাওয়া সেই কবিতাংশ এখানে তুলে দিলাম।

সোহরওয়ার্দিতে বসিয়া রহিনু একেলা,
আকাশে ঘন মেঘ করিতেছে খেলা।
হস্তে লইয়া মূঠোফোনে,
করছিনু যোগাযোগ সখীর সনে।
আসিবে আমার হিয়ার রানী,
কখন দেখিব তার পেঁচার মত মুখখানি।
বসিয়া থাকিতে কোমর করিছে ব্যাথা,
জনস্রোতে খুজি আমার সখী কোথা।
এভাবে বসিয়া কাটিয়া গেল কিছুক্ষণ,
হঠাৎ দূরে তাহারে দেখিয়া উতলা হইল মন।
দেখিলাম তার বাহুডোরে সুদর্শন এক যুবক,
হঠাৎ আমার হিয়া করিয়া উঠিল ধ্বক।
কাছে আসিয়া হাসি দিয়া কহিল এটা আমার খুড়তুতো ভাই,
বিলেত হইতে আসিয়াছে আজি তাই।
ইহার সনে হইবে আমার শুভ পরিণয়,
তোমার মত বাউন্ডুলে যুবকের সাথে নয়।
কবিতা লিখিয়া যাবে না’ক পেটে অন্ন,
ইহাকে পাইয়া আমার জীবন আজ হইল ধন্য।
শুনিয়া আমার ধরণী উঠিল দুলিয়া,
কাচের ন্যায় খান খান করি ভাঙ্গিয়া গেল হিয়া।

…………………………………………………
(তারপর আর মনে নাই)
(N.B: এটা নিছক মজা করার জন্য লেখা। সিরিয়াসলি কেও নিবেন না দয়া করে।)
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×