স্বপ্নের বেড়াজাল ডিঙোবে বলো…আর কতো….
অপেক্ষার প্রহর যন্ত্রণাময়…
সাতরিয়ে পার হবে…পারবে কী মনের মতো…?
তোমার আকাশ যদি মেঘে মেঘে ছায়….
আমার দৃষ্টিতে কভু তার আশা নিও…..
যদি খর রোদে কষ্টের তীব্র জল শুকিয়ে যায়…..
আমার গোপন বৃষ্টির ধারাতে ডুব দিও….. ।
সুখের অবগাহনে যদি ভুল ঝড়ে তীব্রতায়…
তুমি চলো এসো নির্দিধায়….
মন থেকে ভালোবেসে ডেকে নিয়ো শুন্যতায়…
পাশে থেকে ডেকে নেবো..অজানায়………।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





