প্রি-অ্যানাউন্সড এবং অ্যারেঞ্জড নাশকতা মিডিয়ার কাভার করা উচিত কি না এটা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। সব মিডিয়াকে একসঙ্গে বসে সিদ্ধান্ত নিতে হবে যে কোথাও নাশকতা হবে, নাশকতাকারী এটা জানানোর পর ওই বোমা মারার, বাসে আগুন দেওয়ার ঘটনা কাভার করার জন্য রিপোর্টার/ ক্যামেরাম্যান পাঠানো হবে নাকি ইগনোর করা হবে। এরকম ঘোষিত নাশকতা যতো কাভার করা হবে, ততোই বাড়বে নাশকতার ঘটনা। গণমাধ্যম সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবে কি না সেই সিদ্ধান্ত এখনই নেওয়া উচিত। আফটার অল, গণমাধ্যম নাশকতার প্রচার মাধ্যম হতে পারে না; সেটা যেই সরকারে থাকুক অথবা বিরোধীদলে। পাশাপাশি এটাও ভাবা উচিত, মানুষ এখন বুঝতে পারছে মিডিয়াকে জানিয়ে অনেক নাশকতা হচ্ছে। তাই এরকম কোনো ঘটনার পর মানুষ যদি মিডিয়াকে উস্কানির অভিযোগে অভিযুক্ত করে তাহলে তাদের দোষ দেওয়া যাবে না। নিজেদের নিরাপত্তার স্বার্থেও তাই এরকম অ্যানাউন্সড নাশকতার কাভারেজ থেকে দূরে থাকা উচিত। কয়েকদিন পর টেলিফোন ট্র্যাক করে আইন-শৃঙ্খলা বাহিনীও মিডিয়াকে অভিযুক্ত করতে পারে। সংবাদকর্মীদের এরকম চতুর্মুখী আক্রমণের মুখে ঠেলে দেওয়া ঠিক হবে কি না মিডিয়া ব্যবস্থাপনাকে সেই সিদ্ধান্ত এখনই নিতে হবে। শুধুমাত্র মিডিয়াকে জানিয়ে যেসব নাশকতা করা হচ্ছে সেক্ষেত্রে এই বিষয়টি বিবেচনার অনুরোধ রইলো। সভা-সমাবেশ-হরতালে মারামারি-কাটাকাটির ঘটনা এদেশে পুরনো। আমরা চাই বা না চাই, রিস্ক থাকলেও বাংলাদেশের গণমাধ্যমকে ওইরকম সহিংসতা আরও অনেকদিনই কাভার করতে হবে, হয়তো।” তবে সাংবাদিককেই নিশ্চিত করতে হবে, জামায়াত-শিবির যাতে তাদের কায়েমী স্বার্থ উদ্ধারে সংবাদমাধ্যমকে ব্যবহার করতে না পারে
প্রি-অ্যানাউন্সড এবং অ্যারেঞ্জড নাশকতা মিডিয়ার কাভার ......
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন
অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার
দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন
আজকে স্রেফ একা ছিলাম....
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।