
সাজবে বলে ভালো মানুষ
সবাই পড়ে কালো মুখোশ
যে মুখোশ পড়লে পরে
দোষগুলো রয় দৃষ্টির অগোচরে।
কেউ পড়ে ওই মিথ্যে মুখোশ
ঢাকতে তাদের সমস্ত দোষ
কেউবা আবার লয়, এই মুখোশেরই আশ্রয়
বড় করে তুলতে তাদের আত্নপরিচয়।
মুখোশধারীরা ভূবন জয় করতে চায়
মিথ্যে হাসি নতুবা কান্নার বাহানায়
এই মুখোশ দিয়েই হয় তারা অন্যজনের প্রিয় ব্যাক্তিত্ব
আবার এই মুখোশের কারণেই হারায় নিজের সব অস্থিত্ব।
মুখোশের হয় যখন উন্মোচন
হায়! ঘটে তাদের ছন্দপতন..
শাঁক দিয়ে যে মাছ ঢাকা যায়না
বোকার দল দেখি ! তাহার কিছুই জানে না
লেখার সময়কাল: ১৯-০৫-২০১৭
বিঃদ্রঃ লেখাটি ' বৃষ্টি বিন্দু ' আপু/ভাই এর কথায় শেয়ার করেছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
