
কাজী নজরুলের গানের বাণী থেকে জ্ঞান কুঁড়িয়ে কুঁড়িয়ে আনি।
কারণ, আমি করিরে চাই সত্যের সন্ধান, আমি সত্যের সন্ধানী।
সত্যরে করি মনেপ্রাণে পূজা, আমি হতে চাই সত্যের পূজারী
তাই তো শুনি নজরুলের গান, আমি নজরুলের অনুসারী।
জ্ঞানপিপাসু আমার, আমার এ তৃষার্ত প্রাণ
সর্বদাই করে বিশুদ্ধ আর সত্য জ্ঞানের সন্ধান।
পড়ে নজরুল গ্রন্থ, শুনে তাহার গান
অল্প অল্প করে স্বল্প অর্জন বিশুদ্ধ-সত্য জ্ঞান
সত্য বলিতে গিয়ে, সত্য লিখিতে গিয়ে যিনি যান জেলে
শিকলাবদ্ধ হয়েও যিনি ভিড়েন না অত্যাচারীদের দলে
সত্যের গলায় বিজয়মালা পড়াবার লাগি যিনি দিনের পর দিন করেন অনশন
করি বন্ধনা, গাহি তাহার গান, করি তাহার পথের অনুসরণ।
যার লেখায় নির্যাতিত ও নিপীড়িতের অধিকার ফিরে আসে
গরীব দুঃখী সর্বহারাদের কান্নার বন্যায় নিজেও যান ভেসে
যার কলম-তরবারির হুঙ্কারে মেলে সাম্য শান্তি মুক্তির জয়গান
জুরাইত আমার প্রাণ, রচে যেতে পারিলে তাহার তরে গান।
লেখার সময়কাল: ২৪-০৫-২০১৮
[বিশেষ দ্রষ্টব্য - কবিতা লেখার নিয়ম জানিনা, তবে একটু একটু ছন্দ মেলাতে পারি। ছন্দে ছন্দে মনের ভাবনাগুলো প্রকাশ করে আত্মতৃপ্তি পাই। কাজেই ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি]
সিনিয়র ব্লগার ভাইদের কাছে জানতে চাচ্ছি, যদি একদিনে দুই বা তিনটি লেখা পোস্ট করি তাহলে কি কোন লেখা মুছে ফেলা হবে...?
অগ্রিম ধন্যবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
