সড়ক ব্যবহারেও টোল আদায় করবে সরকার
২৫ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সেতুর পাশাপাশি সড়ক ব্যবহারের জন্যও টোল আদায়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সড়ক ও জনপথ বিভাগের অধীনে সারা দেশের জাতীয়, আঞ্চলিক, জেলা ও গুরুত্বপূর্ণ সড়ক-মহাসড়ক ব্যবহারের জন্য টোল আদায়ের নিয়ম করেছে সরকার। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত টোল নীতিমালা ২০১৪ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদসচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদসচিব জানান, তিন বছর পর পর টোল সংশোধন করা হবে। অপারেশন ম্যানেজমেন্ট, ইজারা ও বিভাগীয়ভাবে এই টোল আদায় করা হবে। সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় জাতীয়, আঞ্চলিক ও জেলার সড়ক ব্যবহারের জন্য ১৩ ক্যাটাগরির যানবাহনের জন্য টোল দিতে হবে। সর্বনিম্ন ৫ টাকা থেকে এই টোল শুরু হবে। এই টোলের পরিমাণ সর্বোচ্চ এক হাজার টাকা। বড় বাস-ট্রাকের পাশাপাশি সাইকেল ব্যবহারের জন্যও টোল দিতে হবে। টোল থেকে পাওয়া টাকা জমা হবে সড়ক উন্নয়ন তহবিলে।
সরকারের এই সিদ্ধান্তের যৌক্তিকতা প্রসঙ্গে মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, এটা হচ্ছে সার্ভিস। সার্ভিসের জন্য টোল দিতেই হবে। পর্যায়ক্রমে সড়কগুলো টোলের আওতায় আনা হবে। টোলের অর্থ ব্যবহার হবে সড়কের উন্নয়নের জন্য।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪০

কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ অপ্রতিম নামের ১৩ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের একটি জঙ্গল থেকে...
...বাকিটুকু পড়ুন
পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার...
...বাকিটুকু পড়ুন
এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলোকিছু জায়গা শুধু জায়গা নয়—সেগুলোর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের জীবনের একটি সময়, কিছু মানুষ, কিছু অভ্যাস আর অসংখ্য ছোট ছোট স্মৃতি।...
...বাকিটুকু পড়ুন
প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন...
...বাকিটুকু পড়ুনরেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন