যজ্ঞের ধন,
তুমি আড়াল ছিলে, সেই তো ভাল ছিল
মর্ত্যে কেন পা বাড়ালে ?
তোমায় ছুঁতে হাত বাড়ালাম, কয়েক কদম
পা বাড়িয়ে এগিয়ে গেলাম
সবশেষে হায় তোমায় পেলাম, আলতো করে ছুয়েও দিলাম
কি হারালাম কি হারালাম , তোমায় ছুঁতে
সুখগুলো সব মিইয়ে গেল হাওয়ার সাথে
পলক ফেলে এক নিমিষে
বাঁধন নামের কাতান সুতা, ছিঁড়ে গেল
খুব সহজে তোমায় মিশে !
তোমায় ছুঁয়ে কি পেলাম হায় কি হারালাম
সময় ভুলে শুণ্য অংক কষে ?
যজ্ঞের ধন,
তুমি আড়াল ছিলে সেই তো ভাল ছিল
আমায় কেন ছুঁতে দিলে

সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




