
তোমায় কি বলে ডাকবো এখন ?
নীরা ? নাকি অন্যকিছু ?
টুনটুনি নামটা কি আজো বেঁচে আছে ?
বাবুই নামের সেই ছেলেটি কি আজো ঘুরে বেড়ায়
তোমার মন্দিরের চারপাশ ?
নাকি নিরুদ্দেশ ?
গোধূলির শেষলগ্নে হাতটি ধরে
চোখে বৃষ্টির ফোয়ারা এনে বলেছিলে
ছেড়ে যাবে নাতো কক্ষনো আমায় ?
সেই তুমিই ছেড়েছো আমায়, ঘর করছো
পুরোদ্দম ! অন্য নীড়ে !
আমি বলেছিলাম কক্ষনো না , কোনদিন না
সেই আমিই তোমায় ভুলতে বসেছি ! ছুটে চলছি
অবিরাম ! জীবনের টানে !
যেদিন তোমার ঠোটে ঠোট ডুবিয়ে
হারিয়ে ছিলাম জীবনের মানে, বলেছিলাম
এমনি করে হারিয়ে যেতে দেবে রোজ ?
খুঁজে নিতে প্রাণ হাজার বছর ধরে ?
সেই আমি এখন ঠোটে বিষ নিয়ে খেলে যাই
খুঁজে ফিরি নতুন ঠিকানা !
তুমি কিছু বলোনি , বলতে পারোনি লজ্জায়
অধোমুখে শুধু মাথা নেড়েছিলে
এখন তোমার ঠোটের মধু হরণ করে নতুন মালী
পুরোনো মালী কেবলই অতীত !
অতঃপর,
টুনটুনি কবে যেন সারস হয়ে গেল
নতুন জোড়ায় আশ্রয় ছেড়ে পরবাসী হল
শুনেছি তার নতুন অতিথি হয়েছে আর
বাবুই টা আজ চড়ুই হয়ে গেছে
কুড়ে ঘর ছেড়ে অট্টালিকায় উঠেছে
শুনেছি মা নাকি তার জোড়া খুঁজে চলেছে !
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৬ রাত ১১:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




