
তারপর,
কোন এক শীতের সন্ধ্যায় জবু থবু হয়ে
তোমার জানালায় কড়া নাড়বো
ওপাশ হতে তুমি খুলবে কি খুলবে না ভেবে দাঁড়িয়ে থাকবে
আমি ফের কড়া নাড়বো জানালার কপাটে
জানলা খুলে খানিকটা ভড়কে যাওয়ার স্বরে বলবে , " তুমি !"
আমি কাঁপতে কাঁপতে বলবো , "চলে যাচ্ছি
সকালে সাইকেলে চেপে আর তোমার পিছু ছুটবো না
বিকেলে কদমতলায় অপলক তোমায় দেখবো না
তোমার ছুড়ে ফেলা কথাগুলো আর লিখবো না
বিরক্তিতে মুখ ভেঙ্গানো ছবিগুলোও পুষে রাখবো না "
তখন তুমি কি করবে জানি না , খুশিই হবে
মনে মনে বলবে হয়তো, " যাক বাবা, বাঁচা গেল আপদটা দূর হল এবার
চলে যাচ্ছে চলে যাক না , ভণিতার কি দরকার "
আমি তখন তোমার থেকে কয়েকশ গজ দূরে
ব্যর্থ নামক জামা কাপড় গায়ে জড়িয়ে
এরি মধ্যে কখন যে এক গাড়ি এসে মগজ গুড়ালো
তোমায় নিয়ে ভাবনাগুলার মেয়াদ ফুরালো
ওপাড় হতে দেখব তখন তুমি কি কর
হাসো নাকি , দুঃখ কর আমার বিদায়ে !
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১৬ রাত ১২:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




