
কোলাহল মিশে গেছে নগরীর প্রান্তরে,
ডুবে গেছে আলো আধারীর দেয়ালে .
তুমি শুনোনি তাদের আহবান ;
তোমায় ঘিরে হাওয়াদের যত গান !
তুমি ফেরোনি সে পথে, যে পথ-
ঘিরে মেঘেরা ছিল স্লোগানে মত্ত !
সূর্যটা ডুবেছিল অনেক আগেই গোধূলির পাড়ে,
একা একা নিবে ছিল পশ্চিমের রক্তিম আকাশ,
তুমি দেখোনি তাদের 'পরে !
চাঁদটাও বসেছিল নীরবে, তার আলোয়-
তোমায় দেখবে বলে,
তুমি আসোনি, ডুবেছিলে ঘোর অজানায় !
তোমায় ঘিরে প্রতিটি মূহুর্ত আজ স্তব্ধ,
তারা আজ নীরব,মুখ তাদের পাংশু মেঘের ভেলা,
তুমি বলোনি তাদের আসবে ফিরে!
হারিয়েছ দূর অজানায়, খুঁজে নিতে -
নতুন সুখের নীড় ; আমায় ফেলে দোটানায় !
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


