
প্রহর আর কাটছে না কিছুতেই !
চোখের পাতারাও জিরোতে চাইছে না ,
বিরামহীন তাকিয়ে আছে দেয়ালে ;
শুধু চোখের কোনেতেই খানিকটা জল !
মাথার উপর ফ্যান ঘুরছে অবিরাম তবুও-
কপাল আর গা ঘেমে জবজব !
গেলাসের পর গেলাস পানি গেলা হয়ে গেছে;
কিন্তু তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ , বুক ফেটে চৌচির ;
প্রহর আর কাটছে না কিছুতেই !
ঘরের চারপাশ শুধু ঘুরছে ভন ভন করে,
মনে হচ্ছে ঘুরতে ঘুরতে মিশে যাবে কেন্দ্রে;
নিঃস্বেশ করে দিবে অস্তিত্বকে-
পিষে ফেলবে মাটিতে এক নিমিষে
প্রহর আর কাটছে না কিছুতেই !
ভয়ে মুখ পাংশু হয়ে গেছে,
ভিতরে আর্তনাদরা চিতকার করছে শুধু-
মুখে আসছে না ,
কেউ নেই যে ডাকবো, পাশে গিয়ে শক্ত করে ধরে রাখবো,
অসহায়ত্তের চাদরে মুড়িয়ে পড়ে আছি ঘরটায়;
একলা ! নিথর !
প্রহর আর কাটছে না কিছুতেই, কোনভাবেই !
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



