
একটা কবিতায় কি থাকে আর,
সবকিছুই তো এক কথার সার!
কথায় কথায় প্রেম হতাশা,
না হলে ভাই রঙ তামাশা!
আমি বলি,
কবিতারা সব সর্বনাশা,
বাড়ায় শুধু হৃদ পিপাসা!
ও তুমি ভাই বুঝবে নাকো,
কবিতা থেকে দূরেই থেকো!
পথিক সুধায়,
থাকো তোমার পদ্য নিয়ে,
জীবন আমার ঝুলছে নয়ে!
আমি বলি,
জীবন তোমার কলুর বলদ,
খাটতে গেলেই হয় যে গলদ!
এরচেয়ে ভাই, স্বাধীন হয়ে একটু বাঁচো,
কবিতাদের সংগে নিয়ে স্বপ্নগুলো না হয় বেচো!!
পথিক সুধায়,
তুমিই বল দূরে থাকতে,
আবার বল সংগে নিতে!
কোনটা রাখি কোনটা ছাড়ি,
বুঝি না তো প্যাচ মুচারি!
আমি বলি,
তোমায় দিলাম কবিতাদের কথার মালা,
ঘ্রাণ নিও ভাই হৃদয় ভরে,মিটিয়ে দিও সকল জ্বালা!
ওদের সাথে পারলে তুমি সময় দিও,
না হয় আবার নতুন করে রঙিন ভোরে জন্ম নিও!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


