
এই শহর শুধু ভুল ধরতে জানে,
জানে উৎসাহ গিলে ফেলার অদ্ভুত নিয়ম !
তুমি এটা কেন করেছ ?
ঐখানে কেন গিয়েছ ?
এইভাবে কথা কেন বলেছ ?
এই দৃষ্টিতে কেন তাকিয়েছ ?
এটা কেন লিখেছ ?
হাজারটা প্রশ্নে বিদ্ধ করতে ওঁৎ পেতে থাকে,
শিকারীর বন্দুকের নলের মত ,
এক পা এগুলোই মরতে হবে ‘প্রশ্ন’ বারুদে !
কখনও এসে কাঁধে হাত রেখে বলবে না-
সামনে চল ! দেখো কি আছে তারপর !
বলে না ।
বলতে পারবে না ।
সবাই বন্দি করতে চায় নিজের জেলে,
মুক্তি আটকে রাখে হাতের মুঠোয় !
খোলার সাধ্য ক’জনের থাকে !
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১৬ রাত ২:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




