
সাদাকালো মেঘে আকাশ উড়ে ,
আকাশে কোন মেঘ নেই ।
মাটি হতে চাঁদ জোছনা ছড়ায়,
মাটিতে জোছনার স্মৃতি নেই ।
বাতাস ফেঁসেছে জানালার গ্রিলে,
জানালায় বাতাসের দোলা নেই ।
পৃথিবী থেমেছে ঘূর্ণন থেকে ,
কেন্দ্রে ঢেলেছে আমায় !
ভনভন দ্রুতিতে সময় পালায়,
মৃত্যু ডাকে ইশারায় ।
.
.
অতঃপর মানুষ হতে চেয়েছিলাম !
অথচ,
মাতাল ডাকে আমায় !
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১৬ রাত ১২:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




