
একদিন,
যেদিন আমার মৃত্যু আলিঙ্গন করবে পরম আদরে,
শ্বাসটা হাওয়ায় মিইয়ে যাবে বহুদূর,
খোলা চোখের আলো হারিয়ে যাবে শূণ্যতায় ;
সেইদিন তুমি এসো!
সাদা কাফনে তোমার স্মৃতিগুলো মাখিয়ে দিয়ো,
মুছে ফেলে আমায়, ভুলে যেও আমায়!
তারপর ; তারপর ভালোবেসো নতুন করে!
গত কিংবা অনাগত ভালোবাসাকে!
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



