
শহরের কোলাহল তুলে রেখো জানালায়,
আকাশে উড়িয়ে দাও তোমার যত ব্যস্ততা
মেঘের মাঝে হারিয়ে যাক সেগুলো,
খোঁজ করোনা !
ঘর ছেড়ে পথে নামো,
পাশে চল খানিকটা পথ,
যে পথে থাকবে দু'কাপ রঙ চা, তিনটে সিগারেট আর
একরাশ গল্প !
তুমি আকাশ দেখো না ফের !
ক্লান্তি ছেড়ে হেঁটে চল এই শহরে,
বৃষ্টিতে রঙধনু ছড়াও;
জানালায় আর বসে থেকো না !
সন্ধ্যায় প্রদীপ জ্বেলো না ঘরে,
জোছনায় ডুবে যাও স্নিগ্ধতার সমুদ্রে,
গুনগুনে গেয়ো উঠো আধারে পৌরাণিক সুর,
তবু জানালায় বসে থেকো না !
তুমি আর আকাশ দেখো না !
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১৬ রাত ১:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



