
সেদিন সন্ধ্যায়,
তুমি হেসে হেসে বলে যাচ্ছো ঝুড়ির সতেজ ফুলের গল্প।
তোমার চোখে তাকিয়ে দেখি, থেমে গেছে তোমার হাসি,
মুখের লাবণ্য হারিয়ে ক্রমশ ফ্যাকাশে রঙের ক্যানভাসের কোনায় জমে থাকা কালির দাগ,
তোমাকে চেনা বড্ড দায়; যেন তুমি শত জন্মের অচেনা!
দেখে মনে হচ্ছে,
ডাহুকের অসময়ের নিমন্ত্রণ যেভাবে চলে গেছে অন্দরে,
যেভাবে তুমি তীর্থের দলে ভীড়ে হারিয়ে যাচ্ছো বারংবার,
কালো মেঘে হারিয়ে যাচ্ছে পথের বাঁক, জানালার কাঁচ;
তুমি ছুটে চলেছো দিশাহীন শূণ্যতায়;
তোমার চোখ না পড়লে হয়তো কেউ কখনও জানতেই পারবে না!
তুমি হেসে হেসে গল্প বলে যাচ্ছিলে,
সময়ের, স্বভাবে কিংবা আমাকে মাতিয়ে রাখার নিমিত্তে।
আমি সুবোধের মতন আওড়াচ্ছিলাম তোমাকে;
হু আং হুর মতন বিষাদ একে একে নীরবে মিশে যাচ্ছে আমার শিরায়, উপশিরায়।
তুমি কফির কাপে আলতো চুমুকে বলে চলছিলে ফেলে আসা গতকাল;
আমি মুগ্ধ নয়নে শুষে নিচ্ছিলাম তোমার তুলে রাখা নীল মলাটের গল্প
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




