somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশপ্রেম , হিন্দি সিরিয়াল আর সমসাময়িক বাবা .........

২৬ শে ডিসেম্বর, ২০১২ রাত ৮:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৮ কি ৯ মাস আগের কথা,
আমার এক মাত্র ভাগ্নি [ তখন বয়স ২ বছরের কিছু বেশি ছিল, এখন ৩ বছর ২১ দিন , আজকে ] দিব্বি হিন্দি গান গাইতে পারে । সুর শুনলেই সে বুঝতে পারে কোন গান । আই হেইট লাভ স্টোরি - র "বাহারা বাহারা" গান শুনতে আমার রুমে চলে আসতো । না শুনালে টিভি রুমে গিয়ে কান্না করে দিত , যতক্ষণ গান না দেখাতাম সে থামত না । এই ব্যাপার নিয়ে গর্বিত মামা হিসেবে তখন একটা স্ট্যাটাস ও দিয়েছিলাম । কিন্তু বুঝতে দেরি হয়নি যে, কি সর্বনাশ আমার, আমাদের জন্য অপেক্ষা করছে ।

মুল কথায় আসি,

সেই ঘটনার পর থেকে আমার উপলব্ধি, নিজেকে আরও বেশি সচেতন হতে হবে । সেই দিন সিদ্ধান্ত নেই বাসায় কোন হিন্দি চলবে না । [ না, হিন্দি ভাষার প্রতি বা ভারতের প্রতি আমার কোন বিদ্বেষ নেই । কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম যদি আমার কাছ থেকে দেশ প্রেম না শিখে তাহলে কার কাছ থেকে শিখবে ? আমি যদি দায়িত্ব এড়িয়ে যাই, তাহলে আমার মত অনেকেই তার দায়িত্ব এড়িয়ে যাবে । ফলাফল, খুব ভয়াবহ । তাই নিজে থেকে শুরু করেছি ] । আপনাদের বিশ্বাস না হলেও সত্যি, যে তার পর থেকে আমাদের বাসায় কোন হিন্দি চ্যানেল চলে না । আমার কম্পিউটার এ কোন হিন্দি গান নেই । আমি কোন হিন্দি ছবি দেখি না । এমন কি বাসায়, কলকাতার বাংলা সিরিয়াল ও চলে না । [ বাংলা চলে না কেন ? একটু চোখ খুললেই দেখতে পাবেন । বেশির ভাগ নাটক প্রেম দিয়ে শুরু হয় – শেষে পরকীয়া দিয়ে শেষ হয় । আরও বিস্তারিত বললাম না


এখন, প্রশ্ন হল আমি কিভাবে বাসা ম্যানেজ করেছি ? আমি কি বাসার কর্তা ?
না, আমি বাসার কর্তা না । বাবা আছে, মা আছে । আমি সংসারের মেজ ছেলে [একমাত্র বটে, এখনো বিএসসি শেষ করতে পারিনি  ] । আমি পরিবারের সব সদস্যের সাথে কথা বলেছি । তাদের বুঝিয়েছি, নিজেদের ভালর জন্য এই সব বন্ধ করা উচিত । যেহেতু, কেউই অবুঝ নয় সেহেতু না বুঝার কোন কারন নেই ।
ভবিষ্যৎ প্রজন্ম্যের জন্যই এই সিদ্ধান্ত ।
নিজের কথা বলি, আমি ক্লাস ৮ [২০০৪ সালের কথা ] থেকে টিভি দেখি না । [ মাঝে মাঝে ইত্যাদি দেখি আর ভাল কোন গানের অনুষ্ঠান হলে দেখি । ক্লাস ৮ এর পর থেকে টিভির সামনে দিনে টানা ২ ঘণ্টা ছিলাম, এমন কোন তথ্য কেউ দিতে পারবে না ]

এই লেখার অবতারণা কেন তাই বলি,
এক দিন ফেইসবুকে দেখলাম, এক বাবা লিখেছে । জিসম ২ মুভির আভি আভি গান না শুনলে নাকি তার ছেলে ঘুমায় না । [ বলিউড পোশাক ছাড়া একটি পর্ণ গার্লকে অর্ধেক পোশাক পড়িয়ে নামের আগে নায়িকা উপাধি দিয়ে দিল, আর বাঙ্গালি , সেই ছবি দেখে বাহবা দেয় । সত্যি, মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি । ,মানুষের বিবেক এত তারাতারি লোপ পায় কি করে ? ]
আপনি ভাবতে পারেন ? এই ছেলে বর হয়ে কি হবে ? তার বাবা কি আদৌ এই ছেলের কাছে স্থান পাবে, যখন সে যৌবন শেষে বৃদ্ধ হিসেবে পরিগণিত হবে । আমি শঙ্কিত , চিন্তিত ।
এখনো সময় আছে, সচেতন হন । নিজেকে প্রশ্ন করুন, আপনি আপনার সন্তানকে সথিক ভাবে মানুষ করছেন ?
জেনে রাখুন, আপনার সন্তান যদি বাংলা ভাষা ভুলে যায় । দেশকে ভুলে যায় । তার ভিতরে যদি দেশপ্রেম না থাকে তাহলে ভবিষ্যৎ খুব খারাপ । এই ছেলে আপনাকেও ভুলে যাবে, যেমন সে ভুলে গেছে তার মায়ের ভাষা । আপানাকে অন্ধকারে আস্তাকুরে ফেলে দিবে, যেমন সে তার দেশকে ফেলে অন্য দেশকে ভালবেসে । আমার কথা বিশ্বাস করে, এখনি সচেতন হন আর তা না হলে ভবিষ্যতের জন্য তৈরি হন ।

দেশপ্রেম কি ?
দেশপ্রেম কি আমি আসলেই জানি না , কিন্তু জানতে চাই প্রতিমুহূর্তে । আমি কোন দোকান থেকে পলিথিনে কিছু বাসায় আনি না কারন, এই পলিথিন নর্দমা বন্ধ করে দেয় । আমি কাগজে আনি, যেটা নর্দমায় পরলেও কিছু হবে না । আমি হিন্দি ছবি দেখি না , হিন্দি গান শুনি না । বাংলা গান আমার কাছে, অমৃত [ ইংলিশ ছবি, গান দেখি শুনি কারন*.....] । আমি ধূমপান করি না , কারন নতুন প্রজন্ম বা আমার পরিবারের কেউ মাদকাসক্ত* হোক তা আমি চাই না । আমি সব সময় চেষ্টা করি দেশের ভাল পণ্য কিনতে ।
আমি আজ থেকে প্রতিজ্ঞা করছি, যেখানে সেখানে কোন ময়লা আবর্জনা ফেলবো না । ডাস্টবিন না পাওয়া পর্যন্ত বহন করবো । না পাওয়া গেলে এমন কোথাও ফেলবো, যেখানে কারো কোন সমস্যা যাতে না হয় ।
আমি আমার দেশকে ভালবাসি, যেভাবে পারছি । তা প্রকাশ করছি । আমি যদি বাসায় হিন্দি চ্যানেল বন্ধ করতে পারি, আপনি কেন নয় ?
আসুন না, নিজেরাই নিজেদের দেশকে এগিয়ে নিয়ে যাই । কারো অপেক্ষায় আর কত । ৪১ বছর তো চলে গেল ...............................
ভাগ্নির কথা দিয়ে শেষ করি, ও এখন দিব্বি বাংলা গান গাইতে পারে । কোন হিন্দি তার মুখে আমি এখন শুনি না । ডরেমন ও দেখে না ।
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

‘সবচেয়ে কঠিন’

লিখেছেন আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫


আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

মঞ্চে রাজনৈতিক বিভাজন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৪



উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের... ...বাকিটুকু পড়ুন

'মেটিকুলাসলি ডিজাইন' করে সিলেটকে অশান্ত করে তোলার অর্থ কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৮:১৫

সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

×