২ ঘন্টা পরেই আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট শুরু হবে। আগাম ভোটে সিএনএন'র ফলাফলে আগাম ভোটে ওবামা পেয়েছেন ৪৯ ভাগ এবং রমনি পেয়েছেন ৪৮ ভাগ ভোট।
উল্লেখ্য, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে কোন কোন রাজ্যে আগাম ভোট দেয়ার ব্যবস্থা রয়েছে। কোন ভোটার যদি মনে করেন, ভোটের দিন কোন কারণে তার ভোট প্রয়োগ করতে পারবেন না, সেক্ষেত্রে তিনি ভোটের এক সপ্তাহ আগে ভোট প্রয়োগ করতে পারেন। এসব ভোট নির্বাচনের পরে চুড়ান্তভাবে গণনা করা হয়। ৫০টির মধ্যে অঙ্গরাজ্যের ৩৪টিতে আগাম ভোট দেবার অনুমতি আছে সেখানে প্রায় তিন কোটি আমেরিকান আগাম ভোটের সুযোগ নিয়ে ইতোমধ্যেই তাদের ভোট দিয়েছেন।
জাতীয় জনমত জরিপে দেখা যাচ্ছে বারাক ওবামা এবং মিট রমনি দুজনেই শতকরা ৪৯ ভাগ জনসমর্থন নিয়ে এখনও সমানে সমানে রয়েছেন।
ইতিহাসে নজিরবিহীন কঠিন প্রতিদ্বন্দ্বিতায় দুই প্রেসিডেন্ট পদপ্রার্থী বারাক ওবামা ও মিট রমনি শেষ মূহুর্ত্তে তাদের প্রচারণা কেন্দ্রীভূত করেছেন আটটির মত সুইং স্টেটে-যেগুলোতে ভোটের ফলাফলই শেষ পর্যন্ত নির্ধারণ করবে কে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হতে চলেছেন।
প্রেসিডেন্ট পদে বিজয়ের জন্য প্রার্থীকে ৫৩৮টির মধ্যে ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোটে জয়ী হতে হবে।
২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মোট ভোট দিয়েছিলেন ১৩ কোটি আমেরিকান। এবারে ২০ কোটি ভোটারের মধ্যে ১৫ কোটি ভোটার ভোট দিবে বলে মনে করা হচ্ছে।
মঙ্গলবার বিভিন্ন অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শুরু হবে কোথাও সকাল ছয়টা এবং কোথাও সকাল সাতটা থেকে।
ওবামা ও রমনি যে প্রেসিডেন্ট হোক কেন মূলত বাংলাদেশের জন্য সমান। বাংলাদেশের ক্ষেত্রে দু'জনের পলিসি এক। তবে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশীদের জন্য তুলনামূলক ডেমোক্র্যাট পার্টি সুযোগ সুবিদা দিয়েছে। তাই ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে আমরা বাংলাদেশী হিসেবে ওবামাকেই মন্দের ভালো মনে করছি। ওবামার বিজয়ের জন্য বাংলাদেশীরা কাজ করে যাচ্ছে। এবারের বাংলাদেশী আমেরিকান ভোটারের সংখ্যা ৬০ হাজারের মত বলে ধারণা করা হচ্ছে।
২ ঘন্টা পরে আমেরিকায় ভোট : আগাম ভোটে ওবামা ৪৯ : রমনি ৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
চট্টগ্রামের জ্ঞানতাপস আচার্য যোগেশ চন্দ্র সিংহ
সাধনপুরের সন্তান আচার্য যোগেশ চন্দ্র সিংহ যিনি নিজের আলোয় আলোকিত করেছিলেন চট্টগ্রামের শিক্ষা-জগৎ।
কোনো কোনো মানুষের জন্মদিন ইতিহাসের ক্যালেন্ডারে একটি সাধারণ তারিখ হয়ে থাকে। আবার কোনো কোনো মানুষের জন্ম একটি জনপদের... ...বাকিটুকু পড়ুন
জীবনের গল্প- ১০৩

দুইজন বয়স্ক মানুষ আমাদের বাসায় আসেন।
তারা গ্রামে থাকেন। ঢাকা এলে আমাদের বাসায় উঠেন। ঢাকা তারা আসেন চিকিৎসা করাতে। ৫/৭ দিন থাকেন। চিকিৎসা শেষে চলে যান। আমাদের... ...বাকিটুকু পড়ুন
এআই বিবেচনায় সামুর সেরা ব্লগারগণ

সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,... ...বাকিটুকু পড়ুন
কেন যে এসব লাল বদর/বাঙ্গালী পাকিস্তানি (বুদ্ধিবৃত্তিক ভাবে বিকলাঙ্গ) আমাদের সাথে লাগতে আসে?


১//@দেশ প্রেমিক বাঙালীঃ
তোমাদের মতো জামায়াতি লাল বদরদের/পাকিস্তানি শারমেয়দের/বরাহ শাবকদের.....
এক বছর রাখতে হবে বেলুচিস্তানে। তাহলে তাদের শৈশব থেকে ধোলাই হওয়া মগজ reset হলে হতেও পারে। reset হলে তারা... ...বাকিটুকু পড়ুন
=নীলাম্বরী সেজে আছি=

এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।
নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।
হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।