নির্বাচনের সর্বশেষ তথ্য " Click This Link
ইলিনয়ের শিকাগো নগরীতে সমর্থকদের উদ্দেশ্য ভাষণ দিতে উপস্থিত হন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী প্রেসিডেন্ট প্রার্থী বারাক ওবামা।
সমর্থকরা বিপুল হর্ষধ্বনি ও করতালি সহ জাতীয় পতাকা নাড়িয়ে তাদের প্রিয় প্রেসিডেন্টকে অভিনন্দন জানান।
নিজের ভাষণে তিনি প্রথমে আমেরিকার জনগণকে ধন্যবাদ জানান। এরপর ধন্যবাদ জানান নিজের রানিংমেট জো বাইডেনকে। নিজের স্ত্রী ও দুই সন্তানকেও ধন্যবাদ জানান তিনি। সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমরা আমেরিকানরা সবাই এক পরিবার, আমরা একসঙ্গে জাগবো, এক সঙ্গে মরবো।”
তাকে ভোট দেওয়ার জন্য ভোটারদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন,“ আমাকে আবারও বিশ্বাস করে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য আপনাদের ধন্যবাদ জানাই।”
তিনি বিশেষ করে ধন্যবাদ জানান নির্বাচনী প্রচারণায় অক্লান্ত পরিশ্রম করা তার প্রচারণা কর্মীদের।
একই সঙ্গে যুদ্ধ শেষ করে শান্তির পথে নতুন যাত্রা শুরুরও অঙ্গীকার করেন তিনি।
সব ভেদাভেদ ভুলে যুক্তরাষ্ট্রের এখন সামনের দিকে এগিয়ে যাওয়া জরুরি বলে এসময় উল্লেখ করেন ওবামা।
তিনি অঙ্গীকার করে বলেন,“আমি এবার হোয়াইট হাউজে যাবো আরও দৃঢ় প্রতিজ্ঞ হয়ে, কাজ করবো সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে”।
“আমরা আমাদের প্রতিষ্ঠাতা পিতাদের করা অঙ্গীকার রক্ষা করবো” উল্লেখ করে ওবামা রিপাবলিকান দলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য ডেমোক্রাট দলীয় সমর্থকদের আহবান জানান।
ওবামার ভাষণের সময় তার সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন স্ত্রী মিশেল ওবামা। এছাড়া তার রানিংমেট জো বাইডেনও মঞ্চে সস্ত্রীক উপস্থিত ছিলেন।
দ্বিতীয় মেয়াদে নির্বাচনে জিতে আত্মবিশ্বাসী ওবামা তার ভাষণে দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন, “আমেরিকানদের জন্য আরও ভালো সময় অপেক্ষা করছে।”
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রচারণা ক্যাম্পেইন পরিচালনার জন্য পরাজিত প্রার্থী রমনিকে অভিনন্দন জানিয়ে ওবামা বলেন,“আমি মিট রমনির সঙ্গে একত্রে বসার পরিকল্পনা করছি।” দেশকে সঠিকভাবে পরিচালিত করতে এ সময় তিনি রমনির সহযোগিতা কামনা করেন।
ভাষনে নিজের সফলতার পেছনে স্ত্রী মিশেলের অবদান স্মরণ করে ওবামা বলেন,“ আমি যে নারীকে বিয়ে করেছি তাকে ছাড়া আজকের মানুষে কখনও পরিণত হতে পারতাম না।”
বিরোধী দলের উদ্দেশ্যে শুভকামনা জানিয়ে তিনি বলেন, “রাজনৈতিক ভিন্নমত সত্ত্বেও আমাদের উদ্দেশ্য একই।”
নির্বাচনে তাকে সমর্থন না করা ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন,“আপনাদের ভোট না পেলেও আমি আপনাদের কথা শুনবো”
পাশাপাশি বিরোধী রাজনৈতিক নেতাদের সঙ্গেও বসার পরিকল্পনা করছেন উল্লেখ করে বলেন, “আমরা তাদের কথা শুনতে চাই।”
“ আমি এর আগে কখনই আমেরিকাকে নিয়ে এত বেশি আশাবাদী হইনি” উল্লেখ করে তিনি বলেন,“প্রগতির পথে আমাদের যা অর্জন তা এগিয়ে নিতে পারবো বলে আমি আশাবাদী”।
সবশেষে তার নির্বাচনী লড়াইয়ের পুরোটা পথ তার সঙ্গে থাকা এবং তার কথায় বিশ্বাস স্থাপনের জন্য সব আমেরিকানের প্রতি ধন্যবাদ জানান তিনি।
এরপর সমর্থক ও নিজের প্রচারণা কর্মীদের আবারও ধন্যবাদ জানিয়ে বিজয় ভাষণ শেষ করে মঞ্চ থেকে নেমে আসেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ওবামা।
উৎফুল্ল সমর্থকরা এ সময় তীব্র হর্ষধ্বনিতে মাতিয়ে তোলে পুরো সমাবেশস্থল। এ সময় কারও কারও চোখে দেখা দেয় আনন্দাশ্রু।
রমনি পরাজয় স্বীকার করে ওবামাকে অভিনন্দন জানিয়েছেন
পরাজয় মেনে নিয়ে বারাক ওবামাকে অভিনন্দন জানিয়েছেন গভর্নর মিট রমনি।
বস্টনে ইলেকশন নাইট গ্যাদারিংয়ে দেওয়া ভাষণে মিট রমনি বলেন, আমি প্রেসিডেন্ট ওবামাকে ধন্যবাদ জানিয়ে বলেন, আশাকরি তার নেতৃত্বে আমেরিকার অর্থনীতি আরও দৃঢ় হবে।
নির্বাচনের ফল ঘোষণার সময় ম্যাসাচুসেটসে অবস্থান করছিলেন রমনি।
উল্লেখ্য, সবশেষ খবর পর্যন্ত ওবামা পেয়েছেন ৩০৩টি ইলেক্টোরাল ভোট। তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী গভর্নর মিট রমনি পেয়েছেন ২০৩টি ভোট। পপুলার ভোটেও এগিয়ে রয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
আলোচিত ব্লগ
চট্টগ্রামের জ্ঞানতাপস আচার্য যোগেশ চন্দ্র সিংহ
সাধনপুরের সন্তান আচার্য যোগেশ চন্দ্র সিংহ যিনি নিজের আলোয় আলোকিত করেছিলেন চট্টগ্রামের শিক্ষা-জগৎ।
কোনো কোনো মানুষের জন্মদিন ইতিহাসের ক্যালেন্ডারে একটি সাধারণ তারিখ হয়ে থাকে। আবার কোনো কোনো মানুষের জন্ম একটি জনপদের... ...বাকিটুকু পড়ুন
জীবনের গল্প- ১০৩

দুইজন বয়স্ক মানুষ আমাদের বাসায় আসেন।
তারা গ্রামে থাকেন। ঢাকা এলে আমাদের বাসায় উঠেন। ঢাকা তারা আসেন চিকিৎসা করাতে। ৫/৭ দিন থাকেন। চিকিৎসা শেষে চলে যান। আমাদের... ...বাকিটুকু পড়ুন
এআই বিবেচনায় সামুর সেরা ব্লগারগণ

সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,... ...বাকিটুকু পড়ুন
কেন যে এসব লাল বদর/বাঙ্গালী পাকিস্তানি (বুদ্ধিবৃত্তিক ভাবে বিকলাঙ্গ) আমাদের সাথে লাগতে আসে?


১//@দেশ প্রেমিক বাঙালীঃ
তোমাদের মতো জামায়াতি লাল বদরদের/পাকিস্তানি শারমেয়দের/বরাহ শাবকদের.....
এক বছর রাখতে হবে বেলুচিস্তানে। তাহলে তাদের শৈশব থেকে ধোলাই হওয়া মগজ reset হলে হতেও পারে। reset হলে তারা... ...বাকিটুকু পড়ুন
=নীলাম্বরী সেজে আছি=

এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।
নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।
হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।