বাস ট্রেন এ যাত্রা অনেকটা কমন হয়ে গিয়েছে । বাসা থেকে বিশ্ববিদ্যালয়ে আসতে বাস বা ট্রেনই ভরসা । যান্ত্রিক জীবনে যেন অবসরের লেশমাত্র নেই । সব সময় ব্যস্ততা লেগেই আছে । তাই অনেক দিন পর বাসায় গিয়ে এবার আত্মীয় স্বজনদের বাসায় বেড়াতে যেতে মন চাইল । আমার আপাও যাবার প্ল্যান করল তাইতো আমার ফুপুর বাড়িতে যাবার প্ল্যান করলাম । এদিকে আমি বিশ্ববিদ্যালয়ের ছুটি পাচ্ছিনা ।আবার আমার খালা আমাদের বাড়িতে এসেছিলেন তাই আমার বোনটি আগেই ফুপুর বাড়িতে চলে গেল ।একটি কথা জানিয়ে রাখি আমার খালু আর ফুফা পরষ্পর ভাই । এ নিয়ে আমি পড়ে বলব । যাই হোক আমার ছুটি হলে আমি একাই ফুপুর বাড়িতে বেড়াতে যাবার প্ল্যান করলাম । এর আগে ফুপু-খালার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম যা সেই কলেজ জীবনে ফুপাত ভাইয়ের বিয়েতে । এরপর যাওয়া তেমন একটা হয়না । মামা খালার বাড়িতে বা নানার বাড়িতে যেতে মন চাইলেও দূরত্ব বেশী হবার কারনে আর সময় বেশী না হওয়াতে যাওয়া হয়না অনেকদিন । তবে ফুপুর বাসা কিছুটা কাছে তাই বেড়িয়ে পড়লাম । আমাদের বাসা থেকে ফুপুর বাসা পর্যন্ত যেতে সাড়ে তিন ঘন্টা লেগেই যায় । বাসে যাওয়া যায় তবে ভাবলাম বর্ষাকালের শেষে বিলে অনেক পানি , ও হ্যা আমার ফুপুর বাসায় নৌকা পথেও যাওয়া যায বিল দিয়ে বা নদী দিয়ে । নদী দিয়ে সারা বছরই যাওয়া যায় । তবে বর্ষাকালে বিলে পানি হলে নৌকাতে ফুরফুরে হাওয়াতেও যাওয়া যায় । এই দিকটা বিবেচনা করে বিল দিয়ে নৌকা পথে যাওয়ার প্ল্যান করলাম । অনেকদিন আগে বিল দিয়ে ফুপুর বাড়িতে গিয়েছিলাম । সেই কথা ভেবে শিহরণ দিয়ে ওঠে মনে। তাই আবারো লোভ সামলাতে পারালাম না । আমি তো ভ্রমণে খুবই মজা পাই । যাই হোক নির্ধারিত দিনে বাড়ি থেকে যাওয়ার জন্য বেড় হলাম । পথে রিকশা নিয়ে ভ্যান দিয়ে আমাদের শহর সংলগ্ন তালতলিতে গিয়ে দেখি কতগুলো নৌকা । আমার ফুপুর বাড়ি কশব, মান্দায় । তাই একটা নৌকায় উঠলাম । এখানে একঘন্টা পর পর নৌকা ছাড়ে । ইতোমধ্যে আমি আসার ১৫ মিনিট আগে একটা নৌকা ছেড়ে দেয় তাই পরবর্তী নৌকাতে বসে বসে ৪৫ বাদাম খেতে খেতে বই পড়ে মিনিট কাটালাম । (চলবে)
শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
--------------------------------------------------------------------
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা, কর্মীদের আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ
একটি বইকে কি... ...বাকিটুকু পড়ুন
Extra Long - Dual Coverage!
আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।
সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন
মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।
গত... ...বাকিটুকু পড়ুন
জল-জলন্ত

সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের... ...বাকিটুকু পড়ুন
৩৬ জুলাইয়ের আন্দোলনে কোটি কোটি মানুষকে টাকা দেওয়া হয়েছিলো?
গানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16

১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।