somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঠিকানাটা বদলেছো তুমি

০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় বাবাই,

জানি ভালো আছি। তুমিও যেমন করে জানো আমি ভালো আছি। তবুও জানোনা অনেক কিছুই। এখনও আমরা এক আকাশের নিচেই আছি। আমাদের ব্যবধানই আজ আমাদের ভালো থাকা, এখন দূরত্বের নামই নাকি ভালোবাসা। ঠিকানাটা বদলেছো তুমি, আমি আগের ঠিকানায়, তবু আমরা আছি।

প্রায়ই তোমার আমার পুরনো ছবিগুলো দেখি। খুব হর হামেশা। তোমাকে বেশ জীবন্ত লাগে। ছুঁয়ে দেখি, প্রাণহীন, রঙিন, সম্পূর্ণ একটা তুমি। যেন এই এখনই এসে আমাকে জড়িয়ে ধরবে, গালে চুমু খাবে। কিন্তু আসোনা। ফেল ফেল চোখে তাকিয়ে রয়েছি কত রাত, তবু তুমি আসোনি। বাবাই, আর কত রাত তোমার ছবি দেখলে আবার তুমি ফিরবে ? জানি ফিরবে না । শুধু রাত পেরিয়ে সকাল হবে। ফিরবে বলে তো যাওনি তুমি। সবাই ঘরে ফেরে না, কিছু প্রজাপতি ঘরে ফিরতে শেখেনি।
এখনও কি ‘তুলতুল’ কে জড়িয়ে ধরলেই ঘুমাতে পারো? না মনে হয়। তুলতুল কে আর প্রয়োজন হবার তো কথা না। আসছে শীতে এযমার ডাক্তারটা দেখিও একবার, ইনহেলারটা সাথে রেখো। তোমার ভীষণ কষ্ট হয়।

বাবাই, একেবারে দুমড়ে মুচড়ে যাওয়া ভালোবাসাটা নিয়ে এখনও পড়ে আছি আমি, হয়তো পড়েই থাকব। একবার কোন রকমে উঠে দাঁড়িয়ে আবার হয়ত পড়েই যাব। তুমি যেমন ফিরবে না, আমিও না হয় পড়েই রইলাম, কি আসে যায়!
আমার এক জীবনের ভালোবাসা নিয়ে তুমি ঘর বেঁধেছ গহীন বনে। চোখে সয় না ঘর আমার। যে ঘর তোমায় দেখেছিল সে আর নতুন কোন ঘর খুঁজে না। সাদা কালোয় রাঙানো তোমার আমার লাল নীল সংসারে যখন তুমি নতুন রঙ খুঁজে নিয়েছিলে, আমি তখন দেয়ালে একেছি স্বপ্ন। তবু তুমি ভালো থেকো। আমার ডাইরির শেষ কয়েকটা লাইন হয়ে, আমার কাছে বেঁচে থেকো।

ইতি বাবাই

[এই চিঠিটি সম্পূর্ণ কাল্পনিক। জীবিত অথবা মৃত কারো সাথে মিলে গেলে আমি দায়ি নয়]
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯



৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

×