somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাখি পর্ব -2 : লক্ষ্মীপেঁচা

২৭ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


হিন্দু সম্প্রদায়ের লক্ষ্মীদেবীর বাহন লক্ষ্মীপেঁচারা সত্যিই এক লক্ষ্মী পাখি। মূল খাদ্য ধেনো ইঁদুর। শহরে ধেনো ইঁদুর তো মেলে না, খায় গেছো ইঁদুর ও নেংটি ইঁদুর। ধেনো ইঁদুর কৃষকের শত্রু। গেছো ইঁদুর গাছের ও ফল-ফলারির শত্রু। লক্ষ্মীপেঁচারা এদের খেয়ে মানুষের মহাউপকার করে। এরা নিশাচর পাখি। দিনে কোটরে-খোঁড়লে আত্মগোপনে থাকে। কিন্তু গ্রামবাংলায় ওদের আশ্রয় নেয়ার জায়গার আজ প্রচন্ড সঙ্কট। টিলা-পাহাড়ময় অঞ্চলেও এই সঙ্কট। তাই আজকাল রাজধানী ঢাকাসহ দেশের সব ছোট-বড় শহরেই দেখা মেলে এদের। শহরের দরদালানের কোটর-ফাটল, সাইনবোর্ড-বিলবোর্ড এবং ঢাকার বহুতল ভবনগুলোর কার্নিশ ও সানশেডে এরা পায় নিশ্চিন্তা আশ্রয়। পুরনো দর-দালান তো আছেই। রাতে দালানের ছাদ থেকে গেছো-নেংটি ইঁদুরসহ অন্যান্য পোকামাকড় ধরতেও দেখা যায়। সদ্য উড়তে শেখা অনেক পাখি মাঝেমধ্যে সকালবেলায় কাকের আক্রমণে পড়ে বেদিশা হয়ে যায়, মানুষের হাতে ধরা-মারাও পড়ে। ভোর হওয়ার আগেই আশ্রয়ে না ফিরতে পারায় আনাড়ি পাখিরা এমন বিপত্তিতে পড়ে।


বাংলাদেশের অন্য পেঁচাদের মুখের সঙ্গে লক্ষ্মীপেঁচার মুখ মেলানো যাবে না। এদের মুখের গড়নটা বেশ কৌতুককর, যেন সার্কাসের জোকার! অশ্বত্থ পাতার গড়নের সঙ্গে যেমন মিলিয়ে নেয়া যাবে তেমনই বানর বা লজ্জাবতী বানরের মুখের সঙ্গেও মিলিয়ে নেয়া যাবে।



এদের ইংরেজি নাম Barn Owl. বৈজ্ঞানিক নাম Tyto alba. শরীরের মাপ ৩৪-৩৬ সেমি।



ছানাদের দেখলেই হাসি পায়, আদর করতে ইচ্ছা করে। যেন তুলতুলে ফার বা উলের বল ওরা। বুক-পেট-পিঠ ও মাথার তুলোট মিহি পালকগুলো সাদা। বয়সী পাখির মুখম-ল সাদাটে, সাদাটে পেট-বুক। পিঠের উপরিভাগ ও ডানার উপরিভাগে যেন সোনার মিহি গুঁড়ো লাগানো। অর্থাৎ লালচে-বাদামি ছিট-অসংখ্য। গাও তুলোট সাদা।
বর্ষা ছাড়া বছরের যে কোনো সময়ে ডিম-ছানা তুলতে পারে।


এরা ডিম দেয় ৬-৯টি আর ফোটে ৩০-৩৩ দিনে।



কৃতজ্ঞতায় : শরীফ খান
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কি আছে কারবার

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৩


ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই... ...বাকিটুকু পড়ুন

সিংহাসনের লড়াই: নেকড়ের জয়ধ্বনি ও ছায়ার বিনাশ

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৪৮



“Game of Thrones: Winter is coming” - এর ছায়া অবলম্বনে।

বাংলার আকাশে এখন নতুন সূর্যের আভা, কিন্তু বাতাসের হিমেল পরশ এখনো যায়নি। 'পদ্মপুর' দুর্গের রাজকীয় কক্ষের একপাশে বিশাল মানচিত্রের দিকে তাকিয়ে... ...বাকিটুকু পড়ুন

৭১ পরবর্তি বাংলাদেশ ( পর্ব ০৮)

লিখেছেন মেহেদী আনোয়ার, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৩


মুক্তিযুদ্ধে ‘ত্রিশ লাখ শহিদ হয়েছে'— এই দাবি বিশ্ববাসী প্রথম জানতে পারে ৩ জানুয়ারি ১৯৭২ সালে সোভিয়েত রাশিয়ার কমিউনিস্ট পার্টির পত্রিকা ‘প্রাভদা'তে প্রকাশিত এক সংবাদ নিবন্ধে। দু'দিন পর চট্টগ্রাম থেকে প্রকাশিত... ...বাকিটুকু পড়ুন

আজ শবে বরাত!!

লিখেছেন রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০



ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ... ...বাকিটুকু পড়ুন

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

×