somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাখি পর্ব -৩ : ছোট বক

২৮ শে এপ্রিল, ২০১১ রাত ১০:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[img|http:

জলের কিনারা ধরে পিলপিল পায়ে হাঁটতে পারে অসম্ভব দ্রুতবেগে, হাঁটার ধরন অনেকটা নাগরবাটোই পাখির মতো। প্রয়োজনে দুপায়ে ব্রেক কষতে পারে অবিশ্বাস্য দ্রুততায় এবং মুহূর্তেই স্ট্যাচু হতে এদের জুড়ি মেলা ভার। জল-মাটি-পরিবেশের সঙ্গে ক্যামোফেজ হতে জানে। ধ্যানী-জ্ঞানী-অধ্যবসায়ী ও ক্ষিপ্রগতির পাখি এই ছোট বকটি। দিনের আলো তেমন পছন্দ নয়, তাই ভোরে ও সন্ধ্যার আগক্ষণেও ফকফকে জোছনা রাতে চরে। দক্ষ শিকারি এরা। ঠায় দাঁড়িয়ে ঠোঁট-বল্লম চালিয়ে শিকার গাঁথতে পারদর্শী এরা, তবে শিকার যদি ফসকে-ছিটকে যা তো ঝাঁপ দিয়ে জলে পড়ে, প্রয়োজনে ডাইভ মেরে জলে নেমেই ঠোঁট-বল্লমে শিকার গেঁথে বা ধরে লাফ দিয়ে উঠে আসে ডাঙ্গায়।

[img|http:

মেয়ে ও পুরুষ পাখি দেখতে মোটামুটি একই রকম। নিরীহ-লাজুক এই পাখিটির শরীর চকচকে-ঝকঝকে। মাথার তালু ধূসর-নীলাভ-শ্লেটি। চিবুক সাদা, চোখের উপরিভাগেও সাদা টান। কপাল গাঢ় সবুজ। ঘাড় সবুজ, ডানার প্রান্ত সাদা। বুক সাদা, তার নিচ থেকে পেট ও পেটের দুপাশসহ পায়ের পালক সাদাটে ও ছাইরঙা, তাতে আবার সাদার হালকা প্রলেপ। চোখ কালো, ঠোঁট কালচে। ঘাড় থেকে নিচের দিকে নেমেছে কালচে রং। মনে হয় চুল আঁচড়েছে পরিপাটি করে।



প্রধান খাদ্য এদের মাছ, ব্যাঙ, ব্যাঙাচি, জলপোকা, জল মাকড়সা, কাঁকড়া, কেঁচো, অ্যাঞ্জন ইত্যাদি। তবে ছোট সাপ ও কাঁকড়া ধরার সময় এরা যথেষ্ট সতর্ক থাকে। সাপ ঠোঁটে প্যাঁচ দিতে পারে! কাঁকড়া তার সাঁড়াশিতে চেপে ধরতে পারে! এ রকম শিকারের ক্ষেত্রে এরা উত্তেজিত হয়, লেজ দোলায় ফোলায় ও ঘাড়ের পেছন দিকের হিন্দু পন্ডিতের টিকির মতো পালকগুচ্ছটিকে নাড়ায়। তারপর চালায় ঠোঁট-বল্লম। এ রকম ক্ষেত্রে ওরা পাও ব্যবহার করে শিকারকে কব্জা করতে। মাছরাঙার মতো শিকারকে মাটিতে আছড়ায়ও।



বাসা করে মূলত বর্ষাকালে। পছন্দ ছোট ও মাঝারি গাছ। কাঠিকুঠির বাসা। ডিম ৩-৫টি। দুজনই তা দেয়। ডিম ফোটে ২২/২৩ দিনে। না পারতে ডাকে না এরা। ডাকলে তা চাপা ঘণ্টা ধ্বনির মতো বা ঘুঙুরের শব্দের মতো লাগে।



এই পাখিটিকে খুবই কম দেখা যায়। দেশের সব অঞ্চলে নেই। বাগেরহাট, সুন্দরবন, সাতক্ষীরাসহ দেশের নির্জন চরদ্বীপ হাওরে দেখা মেলে। ঢাকা শহরে ক্বচিৎ দেখা যায়। অন্যান্য বকের মতো বঁড়শি টোপ এরা গেলে না সহজে। সহজে পাও ফেলে না ফাঁদে।





এদের ইংরেজি নাম Little heron. মাপ ৪০-৪৫ সেমি।


কৃতজ্ঞতায় : শরীফ খান

সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১১ রাত ১০:২৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×