ক্রিকেট বল পেটাতে দেখলে আমরা বেজায় খুশি হই। বিশেষ করে যখন দেখি বড় কোনো দলের বিপক্ষে সাকিব, তামিম ও মুশফিকরা বেধড়ক পেটাচ্ছেন, আবার সেই বলই যখন মাশরাফির দারুণ এক সুইংয়ে বিপক্ষ ব্যাটসম্যানের স্ট্যাম্প উড়িয়ে নেয়, তখনো আনন্দিত হই। কাণ্ডটা দেখ একবার, এত মজা করে আমরা ক্রিকেট ম্যাচগুলো দেখি, অথচ ক্রিকেট বলের অনেক কথাই জানি না। ক্রিকেট বলের ওজন ১৫৫ দশমিক ৯ গ্রাম থেকে ১৬৩ গ্রামের মধ্যে হয়ে থাকে। অনেকে বলে ক্রিকেট নাকি কাঠের বল। আসলে এটা কাঠের না বলে কর্কের বল বলা যেতে পারে। কর্কগুলো ছোট ছোট টুকরো করে সেগুলো একসঙ্গে জোরে চাপ দিয়ে আটকে রাখা হয়। সেই সঙ্গে সুতা দিয়ে সেলাইও করা হয়। তারপর মুড়িয়ে দেওয়া হয় চামড়া দিয়ে। আর চামড়ার সেলাইটাও করা হয় মজবুত করে। আর এভাবে ক্রিকেট বলকে একটা ধারালো আবহ এনে দেয়। বলের ওপরের চামড়ার রংটা বহু দিন ধরে শুধু লাল রঙের ছিল। এরপর যখন দিন-রাতের ম্যাচ শুরু হলো, তখন থেকেই সাদা রঙের বলের ব্যবহার শুরু। রাতের বেলা ফ্লাড লাইটের আলোয় লাল রঙের বল সহজে দেখা যায় না। সে জন্য সাদা রং বেছে নেওয়া হয়। ক্রিকেটের বল কিন্তু সম্পূর্ণ গোল নয়। এর একদিকের পরিধি ২২৪ মিলিমিটার আর আরেক দিকের পরিধি ২২৯ মিলিমিটার। বলের সাইজের পাশাপাশি আরেকটা কথা। সব দেশে কিন্তু এক ধরনের বল দিয়ে খেলা হয় না। সব এক দিনের ম্যাচ হয় অবশ্য কুকাবুরা বল দিয়েই। কিন্তু এই উপমহাদেশে যখন টেস্ট ম্যাচ শুরু হয়, তখন খেলা হয় এসজি ক্রিকেট বল দিয়ে। ইংল্যান্ডে টেস্ট ম্যাচ হয় ডিউক ক্রিকেট বল দিয়ে। আবার অস্ট্রেলিয়া, দ. আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজে টেস্ট ম্যাচ হলে তখন আবার চলে আসে কুকাবুরা বল। বিশ্বের সবচেয়ে দামি ক্রিকেট বলের দাম কত হতে পারে জানো? বলটি তৈরি করা হয়েছিল ২০০৪ সালের নভেম্বর মাসে শ্রীলঙ্কায়। বলটি ছিল পুরোটাই হীরার তৈরি। ওজন ৫৩ দশমিক ৮৩ গ্রাম। আর বলটির সিম কি দিয়ে বানানো হয়েছিল একদম খাঁটি সোনা দিয়ে। পুরো ১২৫ গ্রাম সোনা দিয়ে বানানো হয়েছিল বলটির সিম।
ক্রিকেট বল
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet

২টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
বৃষ্টি বিলাস!

বৃষ্টির জন্য খুব বেশি হাহাকার জমেছিল বলেই কিনা,
জমিয়ে বৃষ্টি এসে রীতিমতো আমাদের জমিয়ে রেখেছে-
এখন গৃহ কারাবাস!
বৃষ্টি তুমি কিনা জমিয়ে রেখেছিলে এতটা ক্রোধ!
থামছেই না তোমার চোখ রাঙানি!
অনেক... ...বাকিটুকু পড়ুন
আকাশের ঠিকানায় চিঠি দিলাম
প্রিয়,
মেঘ বালিকা
(আকাশের ঠিকানায় চিঠি দিলাম ) ।

আজ তোমাকে আমার মনের একটি গোপন ইচ্ছার কথা বলতে ইচ্ছে হলো।
এই বাস্তব পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত,এখানে সবকিছুর একটা শেষ থাকে।
কিন্তু যখনই... ...বাকিটুকু পড়ুন
পেঁপের বেগুনী, কুমড়োর চপ, কাঁঠালের বার্গার, ডিম সিদ্ধ করে ফ্রিজে ও পেঁয়াজ কুচি করে শুখিয়ে সংরক্ষন!!

জীবনের আনন্দের ফুল

প্রেয়সি হে প্রিয়তমা গিয়েছ কোথায়?
হারায় অমৃত ঘুম খোলা আখি পাত
বিবর্ণ অনেক লাগে জোছনার রাত
তোমায় হারিয়ে প্রিয়া আঁধার জীবন।
আসবে কি ফিরে তুমি সুখের প্রভায়
জীবন রাঙ্গিয়ে দিতে? অপেক্ষার হাত
তোমার পরশ... ...বাকিটুকু পড়ুন
চাঁদগাজীর বয়ানে সত্যিকারের দেশপ্রেমিক!

গাজী সাহেব বলেছেন, এই ছবির একদম পেছনে যাকে দেখছেন, তিনি ৭১-এর যুদ্ধে শহীদ হয়েছেন। একই পরিবারের আত্নীয়সহ আরও পাঁচজন ৭১-এর যুদ্ধে শহীদ হয়েছেন। পরিবারের যিনি কোনোভাবে বেঁচে আছেন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।