somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মসজিদে ছিল এক মোবাইল চোর !! :D :D :D

১৯ শে জুলাই, ২০০৯ রাত ৯:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ঘটনাটি গত জুম্মার:
নামাজ মাএ শুরু হচ্ছিলো ইমাম সাহেব খুদবা প্রায় শেষ করে এনেছিলেন, হটাৎ এক ভদ্রলোক দাড়িয়ে গেলেন "আমার মোবাইল চুরি হয়ে গেছে! একটু আগেও আমার পকেটে ছিল এখন পাচ্ছিনা!!"। আসপাশের সবাই ব্যাপক উৎসাহ নিয়ে মোবাইল খুজতে লেগে গেল। অনেকের অতি উৎসাহি প্রশ্ন; মোবাইলটা কখন শেষ দেখেছেন, কি মডেল ইত্যাদি ইত্যাদি...। ভদ্রলোকের পাশের জন বললো ভাই আপনার মোবাইল নাম্বারটা বলেনতো একটা ফোন দেই, লোকটি ফোন নাম্বারটি বললো। কল দিতেই ঘটলো এক মজার ঘটনা, দু'সারি সামনের এক লোকের পকেটে বেজে উঠলো গান!! মোবাইল হারানো ভদ্রলোক প্রায় লাফিয়া উঠলেন "ঐতো আমার মোবাইল বাজেঁ!" । মোবাইল বাজতে থাকা লোকটা উঠে কোথাও যাওয়ার চেস্টা করলো, মসজিদের ৩য় তলার প্রায় সবার দৃষ্টিই লোকটার উপর। হেংলা-পাতলা যুবকটির বয়স ২৮-৩০ হবে, গায়ের রং কালো, পড়নে কালো পান্জাবি- ময়লা জিন্স,খোচা খোচা দাড়ি,চোখ লাল। দেখলেই বোঝা যায় মাদকাসক্ত। কারোরই বোঝার বাকি থাকলোনা যে এই বাবাজিই হলেন চোর মশাই।
"এইযে ভাই আপনের মোবাইলটা একটু বাইর করেনতো দেখি"
উত্তর: "আমার মোবাইল দিয়া আপনে কি করবেন?!!", এবার আমাদের মোবাইল হারানো ভদ্রলোক খোপ করে চোরটির পান্জাবির কলার চেপে ধরলো "বেটা বাইর কর মোবাইল"। উপায়ন্তর না দেখে চোর বাপধন পকেট থেকে বের করলো একটি নকিয়া ই৯০ মোবাইল!! মোবাইল হারানো ভদ্রলোকের সাইজ কিন্তু খারাপ ছিলোনা বেশ মোটা তাজাই বলা চলে "আমার মোবাইল তোর পকেটে গেল কেমনে?" কথা শেষ হতে বেশি দেরী হলোনা, মসজিদের ভিতরে শুরু হল চড়-থাপ্পর আর কিলানির উৎসব, প্রায় ডজনখানেক লোক ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সাথে তাদের মনের ভিতরে থাকা জ্যাকি চেংয়ের সুপ্ত প্রতিভা প্রদর্শনে ব্যস্ত হয়ে পড়লো...চললো মিনিট পাঁচেক কিন্তু বাধ সাঝলেন ইমাম সাহেব, নামাজ শুরু হবার ইংগিত দিয়ে। চোরটিকে মসজিদের সামনে থাকা কিছু পুলিশের হাতে তুলে দাওয়া হল। এত মার খাওয়ার পর সম্ববত টারমিনেটর থাকলেও তার নাট বল্টু খুলে যেত কিন্তু চোর বাবাজীকে বেশ সুস্থ স্ববলই মনে হল!! অনেককেই বেশ হতাশ মনে হলো এত চমৎকার একটি সুযোগ! হাতছাড়া হবার জন্য। একজন সৌভাগ্যবান ধোলাইকারিকে বেশ উৎফুল্য মনে হলো, গর্বের সাথে তার সাথে আসা একজনকে বললো "চোর পিডাইতে যে কত মজা আইজগা ট্যার পাইলাম"!! B-)

সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:০৯
১২টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×