somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রিয়'র মায়া (গল্প)

২১ শে অক্টোবর, ২০১৬ ভোর ৬:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




আজ তিনদিন যাবত প্রিয়'র জ্বর, থার্মোমিটার বলেছে আজকে ১০৪। কিছুক্ষন আগে ৫ মিঃগ্রা: এর দুইটা ডরমিকাম আর একটা গোল্ডলিফের অর্ধেক টেনে কম্বলমুরো দিয়ে বিছানায় এলিয়ে পড়লো প্রিয়। ঘুম আসছে তার, ভীষণ ঘুম। এক পর্যায়ে গভীর ঘুম গ্রাস করলো তাকে।
কপালে কোমল হাতের ছোয়ায় ঘুম ভাঙলো প্রিয়র, ইচ্ছাকৃতই চোখ বন্ধ তার। হাতটা খুব পরিচিত প্রিয়'র, চোখ বন্ধ করেই বুঝতে পাড়ছে এটা মায়ার হাত। কিন্তু কিছু মিলাতে পারছে নাহ সে, ছমাস ১৭ দিন আগে হুট করেই মায়া তাকে ছেড়ে দেয়। ছাড়ার কারনটাও প্রিয় আজ পর্যন্ত জানেনা। মায়ার শেষ ম্যাসেজটা সে প্রতিদিন কম করে হলেও একশোবার দেখে। "আজকের পর আমার সাথে কোনরকম যোগাযোগ রাখার চেষ্টা করবে না।" ব্যাস এইটুকুই ম্যাসেজটা, তাও প্রিয়'র কাছে এই কয়টা শব্দ কয়েকশো পাতার উপন্যাসের মতন, একটা সমাপ্তিহীন উপন্যাস।
চোখ খুললো প্রিয়, হ্যা হাতটা মায়ারই। বুকের বাঁ পাশটা যেন লাফাতে লাফাতে বের হয়ে যাবে তার। কথা বলতে পারছে নাহ সে। লম্বা একটা শ্বাস নিয়ে বলেই ফেললো "আমার ভুলটা কী ছিলো?"। মায়া তার কপালে আলতো করে একটা চুমু দিয়ে বললো: "তোমার কোন ভুল নেই। আমি দেখছিলাম আমার দূরত্বে আমাকে ভুলে যাও নাকি। আমিও তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে পরিক্ষা করতে যেয়ে আমিও কম কষ্ট পাইনি! তাও বলছি আমাকে মাফ করে দিও। আর হ্যা পরিক্ষায় তুমি A+ গ্রেডে পাশ করেছো।" কথা শেষ করে আগের মতই আরেকটা চুমু বসিয়ে দিল সে প্রিয়'র কপালে। এক মুহূর্তের জন্য জেন প্রিয়'র জ্বর সেরে গেলো, আনন্দে তার ঠোট কাপছে, কাপাকাপা ঠোটেই সে মায়াকে বললো: "তাহলে কথা দাও আর কখনো তোমার আমার মাঝে দূরত্ব আনবে নাহ! কথা দাও আর কখনোও আমাকে ছাড়বে নাহ"; মায়া কথা দিচ্ছে নাহ, চুপচাপ বসে আছে সে, মুখে তার রহস্যময় হাসি। প্রিয়'র বুকের বাঁ পাশটা আবার লাফাচ্ছে, খুব কষ্ট হচ্ছে তার, ছটফট করছে সে। মায়া তার পাশথেকে উঠে চলে যাচ্ছে, যেওনা মায়া,যেওনা। মায়া শুনছে নাহ তার কথা, সে তার মতই চলে যাচ্ছে। প্রিয় চিৎকার করে ডাকছে মায়াকে, মায়া! মায়া! চিৎকার করতে করতেই লাফ দিয়ে উঠে বসলো সে, ঘুম ভাঙলো প্রিয়'র। সাথে সাথেই বুঝতে পাড়লো মায়াকে নিয়ে স্বপ্ন দেখছিলো সে।
আজো মায়ার দূরে যাওয়ার কারন অস্পষ্ট তার কাছে। আজো নিয়মকরে স্বপ্ন দেখে সে মায়াকে। আজো মায়ার অসমাপ্ত ম্যাসেজটায় সমাপ্তি খোজার চেষ্টা করে সে। আজো সে ভাবে মায়া হয়তো একদিন সত্যি সত্যি এসে বলবে "তুমি A+ গ্রেডে পাশ করেছো।"

আরিফুর রহমান জয়
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০১৬ ভোর ৬:৪২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×