somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোঃ আরিফ উদ্দিন
আমি খুব সাধারণ মানের একটি ছেলে। আমার নিজেকে ঘিরেই এখন আমার জীবন। আমার চাওয়া-পাওয়ার হিসাবটা একটু অন্যরকম। জীবনে অনেক চাওয়ার স্বাদ থাকলেও পাওয়ার স্বাদটা তেমন উপভোগ করতে পারলাম না। তবে এখন ভাল আছি, বেচে আছি, এটাই সবচেয়ে বড় কথা।

বাসা পরিবর্তন ও ছেলের অনুভুতি।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিয়ের পর দ্বিতীয় বারের মত বাসা পরিবর্তণ করলাম।

বিয়ের পূর্ব হতেই আমি সাবলেটে ভাড়া ছিলাম, কিন্তু বিয়ের পর বুঝতে পারলাম, এই ঘরে বেশি দিন থাকা যাবে না। আমার একার জন্য ঠিক থাকলেও আমাদের দুজনের জন্য খুবই ছোট এবং নতুন মেহমান আসলে এখানে টেকাই যাবে না। এই কথা ভেবে পাশেই নতুন একটা ৪তলা বাড়ীর নিচ তলায় ভাড়া একটি ২-রুমের ছোট ফ্লাট ভাড়া নিলাম। এখানে আসার ২ পরেই আমাদের ঘরে নতুন মেহমান আমার ছেলে আরেফিন জারিফ (আহনাফ) আসলো।

আহনাফ যখন হামাগুড়ি দিতে শিখলো তখনি বুঝতে পারছিলাম, এই ঘরে আমার আর বেশী দিন থাকা হবে না। তখন হতেই নতুন বাসা খুজতে ছিলাম। অবশেষে গতমাসে অনেকটাই মনমত ফ্লাটের সন্ধান পেলাম। ফ্লাটটি ৩-তলায়, উত্তর-পশ্চিম পার্শ্বে। দুপুরের পর হতেই সন্ধ্যা পর্যন্ত সূর্যের দেয়া পাওয়া যায়। গতকাল ১লা ফেব্রুয়ারী, ২০১৪ এই বাসায় উঠলাম। গতকাল আমার ছেলের কোন পরিবর্তণ বুঝতে না পারলেও আজ সকাল হতেই বুঝতে পারছি, বাসাটি আমার ছেলের পছন্দ হয়েছে।

আমাকে ১২টার দিকে কল করে আমার ছেলের অনুভূতির কথা জানানো হয়েছে। সে জানালা ধরে আত্নচিৎকারের মাধ্যমে তার আনন্দের কথা জানান দিচ্ছে। বাইরে দূরে কিছু দেখা পেলেই সে তার মাকে ডেকে দেখাচ্ছে, চিৎকার করে তাদেরকে ডাকছে, মাথা ঝাকাচ্ছে।

এই আনন্দের পুরো কৃতিত্ব তার মায়ের। কারণ তার মা তার কথা চিন্তা করেই এমন একটি ফ্লাট খুজে বের করেছে, যেখানে সে পর্যাপ্ত পরিমানে আলো-বাতাস পাবে, দুপুরের রোদ পাবে, আর তিনতলার উত্তর-পশ্চিম পাশে কোন বিল্ডিং না থাকায় বাতাসের কোন কমতি নেই।

আর পুরোটাই আল্লাহর দান, তার রহমত ছাড়া আমার সামর্থের মধ্যে এমন একটা ফ্লাট পেতাম না।
৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

×