বাংলাদেশ, বঙ্গপোসাগর উপকূলবর্তী সোনার দেশ আমার বাংলাদেশ তোমার স্বকীয়তায় একাত্তরে তুমি বিপ্লবী চেতনায় বাঙালীর অন্তরে। লাখো জনতার প্রাণের বিনিময়ে অর্জিত তোমার স্বাধীনতা। আমরা ঋণী তাদের কাছে যারা যুদ্ধ করে, যাদের প্রাণের বিণিময়ে অর্জিত তোমার স্বাধীনতা। আমরা ঋণী সেসব মা বোনদের কাছে মুক্তিযুদ্ধে হানাদারের হাতে যাদের সম্ভ্রমহানী ঘটেছে। ওগো বীরাঙ্গিনী মা পারিনি তোমায় তোমার হারানো সম্পদ ফিরিয়ে দিতে কিন্তু তোমার লাখো কোটি জনতার হৃদয়ের সোনার বাংলা প্রাপ্তি দেখে কিছুটা হাস্যোজ্জল হও। আমাদের প্রেরণা দাও তোমার স্বাধীনতা বজায় রাখবার।
আজ স্বাধীনতার ঊনচল্লিশ বছর পর মা তোমার কাছে আমরা লজ্জিত ধিকৃত। আমরা পারিনি তোমায় তোমার সোনার বাংলা দিতে তোমার মেয়েরা আজও হয় লান্ছিত, তারা হয় ব্যাবসার পণ্য তবুও বলছি মা আরেকটিবার মানুষ হবার সুয়োগ দাও মানুষ হবার। মা আজ যারা ইডেন কলেজে,নাটরে,ঢাকা কলেজে, তোমার স্বধীনতা হরণ করছে তারা তো সংখ্যায় কম, আজ্ও তোমার অনেক বিপ্ববী বাংঙালী সন্তান বেঁচে আছে। মা একটিবার ভেবে দেখ স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক বেশী কষ্টের। আমাদের সেই স্বধীনতা রক্ষার প্রেরণা দাও।
আসুন যে পবিত্র রক্তে এ বাংলা মাটি রঞ্জিত তাকে আর কলঙ্কিত না করি। এ দেশে মা বোনদের ইজ্জতের নিশ্চয়তা প্রদান করি। বাংলাদেশ আমার সোনার দেশ তুমি জাগ্রত জনতার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


