somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আরিফ রুবেল
জীবন বৈচিত্রময়। জীবনের বিচিত্র সব গল্প বলতে পারাটা একটা গুন আর সবার সেই গুনটা থাকে না। গল্প বলার অদ্ভুত গুনটা অর্জনের জন্য সাধনার দরকার। যদিও সবার জীবন সাধনার অনুমতি দেয় না, তবুও সুযোগ পেলেই কেউ কেউ সাধনায় বসে যায়। আমিও সেই সব সাধকদের একজন হতে চাই।

ছাত্রলীগের স্কুল রাজনীতি

২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




স্কুলভিত্তিক রাজনীতি বাংলাদেশে নতুন কিছু না। বৃটিশ বিরোধী আন্দোলন থেকে হাল আমলের বাম রাজনীতি কিংবা মৌলবাদী রাজনীতি সবখানেই কিশোররা রাজনীতিতে সক্রিয় ছিল এবং আছে।

বর্তমান সময়ে স্কুলভিত্তিক রাজনীতি থেকে সবচেয়ে লাভবান হল জামাত-শিবির। জোট সরকারের আমলে শিবিরের স্কুলভিত্তিক ব্যপক কার্যক্রম ছিল। কুইজ প্রতিযোগীতা থেকে শুরু করে বৃত্তি সব জায়গাতেই শিবিরের লক্ষ্য ছিল সম্ভাব্য কর্মী এবং সহানুভূতিশীল গোষ্ঠী তৈরি করা। বলা যায়, শিবির তাদের লক্ষ্যে অনেকাংশেই সফল। কিশোর কন্ঠ পাঠক ফোরাম কিংবা সাইমুম, স্পন্দন নানা নামে নানা আড়াল তৈরি করে শিবির তার শেকড় বিস্তার করেছে এবং এখনও তার প্রভাব আমাদের সমাজে অনুভব করা যায়।

বাম ছাত্র সংগঠনগুলোও স্কুলের কিশোর বয়সীদের নিয়ে রাজনৈতিকভাবে শিক্ষিত করার চেষ্টা করেছে। সরাসরি কিংবা সাংস্কৃতিক সংগঠনের নামে তাদের মাথায় সমাজতন্ত্রের বীজ স্থাপন করেছে। পাঠচক্র, সভা, সেমিনারে তাদেরকে লক্ষ্য করে নেতাদের বক্তৃতাও কম না।
ছাত্রলীগ স্কুলে তাদের কার্যক্রম চালু করার ঘোষনা দিয়েছে এবং সেটা রীতিমত কমিটি ঘোষনা করে। প্রশ্ন হচ্ছে স্কুলে ছাত্রলীগের কাজ কি হবে ? তারা সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে যুক্ত থাকবে ? পাঠচক্র কিংবা দেয়াল পত্রিকা, মুক্তিযুদ্ধের আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এগুলো কি তাদের লক্ষ্য হবে ?

মোটা দাগে যে ছাত্রলীগকে আমরা চিনি তারা কমিটির পোস্ট নিয়ে সংঘর্ষ করা ছাত্রলীগ, চাঁদার ভাগ নিয়ে কিংবা হলের নিয়ন্ত্রন নিয়ে খুনোখুনিতে লিপ্ত হওয়া ছাত্রলীগ। ধর্ষকের খেতাব পাওয়া ছাত্রলীগ নেতাই কি স্কুলে গিয়ে আদর্শের কথা শোনাবে ? স্কুল ছাত্রলীগ কি এর বাইরে গিয়ে সত্যিকার অর্থেই আদর্শের রাজনীতি নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে পারবে ? কারা তুলে ধরবে ?

ছাত্রলীগের উদ্যোগটি আমি সমর্থন করি। বিশেষ করে যেখানে জামাত শিবিরের একক আধিপত্য সেখানে তাদের চ্যালেঞ্জ করার মত শক্তি একমাত্র ছাত্রলীগেরই আছে। কিন্তু যে আদর্শিক উচ্চতায় শিবিরের কর্মীরা এই সব কোমলমতি শিশুদের সামনে নিজেদের উপস্থাপন করতে পারে তার চাইতে উঁচুতে কিংবা সমান উচ্চতায় ছাত্রলীগের নেতারা কি নিজেদের উপস্থাপন করতে পারবেন ?
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৯
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংকীর্ণ মন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৮


রাস্তার মোড় যেনো সংকীর্ণ মন
ঘর উঠনে রাখবে আর কত কাল
চোখের নেশায় লালসার আগুন
জ্বলছে নিভবে না আর অমরণ

কখন মন জানালায় দেখেছ পায়রা
ভাবনার সফলী মাঠে যাচ্ছে উড়ে
দেখো নাই যে শান্তির পায়রা মন-
সংকীর্ণ... ...বাকিটুকু পড়ুন

দুই হাজার বছরের এক খেলা কীভাবে জমিদারি হয়ে উঠল

লিখেছেন রাজসোহান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৩৯



১৮৮৩ সালের ৩১ মার্চ, লন্ডনের কেনিংটন ওভাল। এফএ কাপের ফাইনাল।

এক দলের নাম ওল্ড এটোনিয়ানস। ইটন কলেজের প্রাক্তন ছাত্রদের দল। ওইদিন মাঠে নামা এগারোজনের ভেতর ছিলেন একজন ব্যারনেট, একজন ল্যাটিন ভাষার... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

যে বিলের কোনো রসিদ নেই

লিখেছেন রাজসোহান, ০৩ রা আগস্ট, ২০২৬ রাত ১১:২৪



ঢাকার পাইপলাইন গ্রাহকদের একটা বড় অংশ এই জুলাইয়ে জানিয়েছেন, দিনে এক থেকে দুই ঘণ্টার বেশি গ্যাস তাঁরা পান না। সেই এক-দুই ঘণ্টাও আসে গভীর রাতে কিংবা ভোরের আগে। ফলে... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

×