পথিক, তোমারই পথচেয়ে
সহস্রের নির্ঘুম রাত পারাপার
রাজপথ পাহাড়ায় ধবলেরা
ছোট গাঁ পুড়ে ছারখার
বড় চাচি কাঁদে পিড়ায় বসে
শূন্য হাতে খোকা তার রণাঙ্গনে
ধবলেরে সব, করবো সাফ
খোকায় তার অটল পণে।
মোর মায় কাঁদে, বেলা হলো
বুকের মাণিক তার ফিরেনি ঘরে
বাবজান কাঁদে পড়ি সিজদায়
ফরিয়াদ, বাপজান আসে যেন ফিরে।
শেষ বেলা ফিরলাম লাল জামায়
মায়ের সবুজ আচলে নিয়েছি ঠাই
আজিকে নিশ্বাসে নিশ্বাসে সুখ
অবেলায় চোখ বুজে পাই।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


