অসীম শূন্যতা দেখেছ কভু?
বসবাস যার এ-হৃদয়ে
ব্যস্ততায় ভুলে রই সব
চিরে চিরে খায় কলিজা, একাকিত্যে।
শূন্যতায় তোমায় রাখবো কোথায়?
বুক পেতে জায়গাটা দিব
আবছা আলোয় রঙিন স্বপ্ন দেখি
তোমায় নিয়ে।
রামধনু এনে জামা বানিয়ে দিই
এক চিমটি মেঘ এনে কাজল পরাই
এটা সেটা আরও কতো কী!
ক্ষণিকের স্বপ্নগুলো আজ
কিছু অদৃশ্য সুখ
মেঘের আড়ালে লুকোয়
আর, উকি দেয় ক্ষণে ক্ষনে।

সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



