স্বাধীনতা আজ একান্তই তোমাদের
স্বাধীনতা আজ আলালের ঘরের দুলালের
স্বাধীনতা আজ নাট্য মঞ্চেই
স্বাধীনতা আজ কেবল ২৬ শে মার্চেই।
চার দশ সাত পেড়িয়ে গেল
হিসেবের পাতায় কী দিলে মোরে?
তোমাদের দুলাল সোহাগ পেল,
আসবে কবে অভাগার দুয়ারে।
দ্বারে দ্বারে ঘুরি ফিরি
দু-মুঠো অন্নের আশায়
তোমাদের ঠাকুর, মাজার
ভক্তের দানে গা-ভাসায়।

বিধাতায় কয়, অভাবিকে দাও
আমায় খুঁজে পাবে ,
একবার দু-হাত বাড়িয়ে দেখো
স্বর্গ তোমার ..তোমার ..কেবলই তোমার হবে।
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


