আমার ব্যক্তিগত
জীবনে আমি প্রাথমিক থেকে উচ্চ
বিদ্যালয় মোট ৩ বার সাংস্কৃতিক
অনুষ্ঠানে, যেমন খুশি তেমন সাজ
সেজেছিলাম। ৫ম
শ্রেণীতে সেজেছি ভাল্লুক। ৭ম
শ্রেণীতে সিনিয়র আপুর
সাথে বরের অভিনয় করেছিলাম।
আর ৮ম শ্রেণীতে ডাক্তারেরর
অভিনয় করেছিলাম। আল্লাহ
আমাকে সৃষ্টির সেরা জীব
হিসেবে সৃষ্টি করেছে। তাই
ভাল্লুক হতে চাই না। আর
বিয়ে সেতো বহুদূর, কারন বড় ভাই
এখনো..... ডাক্তার
কিভাবে হবো আমিতো হিসাব
বিজ্ঞানের ছাত্র? সবকিছুই অসম্ভব
কিন্তু তারপরও ছাড়িনাই,
অসম্ভবকে সম্ভব করতে, ক্ষনিকের
মজা করতে বিফল
চেষ্টা করেছিলাম।
আসলে আমি আমার গুনকির্তন
করতে চেষ্টা করছি না।
আমাদের দেশের সরকার আজ
আমাদের উপর চালিয়ে যাচ্ছে,
যেমন খুশি তেমন রাজ। আর এই
নিয়েই কিছু লেখার চেষ্টা করব।
আমাদের দেশের সরকার
দর্জিককে এরেষ্ট করে, যখন
দর্জি বাংলাদেশের
পতাকা বানায়। কিন্তু আজ
পুরো দেশে যখন
বিদেশী পতাকা পৎ পৎ করে উড়ছে।
তখন আপনার কোনো ভূমিকা নাই।
এমন কি কিছু
সরকারি প্রতিষ্ঠানেও আজ
বিদেশী পতাকা উড়ছে। কিন্তু
প্রশাষন আজ নিরব। দেশের
সংখ্যালঘুদের নিয়ে সরকার অনেক
খেলা খেলে। কিন্তু আজ যখন কিছু
সরকারী যুবক এদেশে বহুদিন
ধরে বাস
করা বিহারী মুসলিমকে নির্মমভাবে পুড়িয়ে হত্যা করেছে।
তখন সরকার
আড়ালে বসে মুচকি হাসে। কারণ
তারা মুসলিম আর বড়
কথা হলো যারা মেরেছে তারা হলো চেতনাধারী সরকারী যুবক।
আমাদের সরকার শুধুমাত্র নিজ
স্বার্থেই দেশপ্রেমিক হয় আবার
নিজের জন্যেই দেশদ্রোহী হয়।
সরকারের মন্ত্রীরা আজ ভারতের
এজেন্ট হিসেবে কথা বলে। সরকার
তার দলীয় স্বার্থেই
মুক্তিযোদ্ধাদের সম্মান দেখায়
আবার নির্যাতনও করে।
ইসলামী ব্যাংক
নিয়ে নানা কথা বলে আবার সেই
ইসলামী ব্যাংক
টাকা দিলে সহাস্যমুখে তা গ্রহন
করে। তিনি তার রাজ্যে যেমন
খুশি তেমন রাজ বাস্তবায়ন
করতে চায়। কিন্তু তা হবে না।
সচেতন বাঙ্গালী জাতী আজ
জাগ্রত, এই ভিনদেশী এজেন্টের
সকল কুটচাল বন্ধ করার জন্যে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



