মতবাদ
যেভাবে কচ্ছপ নিজেকে লুকিয়ে রাখে কঠিন আবরণে,
তেমনি দুর্ভেদ্য পোশাকে মানুষ ঢেকে রাখে চরিত্রকে।
বাহারি পোশাকের বাজারে
যেমন খুশি তেমন সাজো-
আছে ধর্মের পোশাক
আছে প্রগতির পোশাক
আছে গণতন্ত্র আর মানবতার পোশাক।
ঋতুভেদে শরীরের পোশাকের মতো
পরিবর্তিত হয় চারিত্রিক পোশাক
যেমন সাপ বদলায় তার প্রৌঢ় খোলস।
প্রতিটি পোশাক বুনেছে কোনো না কোনো মতবাদ
যেমন সূতোয় বোনা হয় মসলিন।
প্রতিটি মতবাদ এক একটি শ্রেষ্ঠত্বের দাবি।
আর প্রতিটি শ্রেষ্ঠত্বের দাবি
কোনো না কোনো পোশাকধারীকে করে বিবস্ত্র।
সুযোগের অভাবে সবাই সন্ন্যাসী
আসলে সবাই সুযোগেরই দাসী

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



