আকাশ ছোঁবো বলে-
আমি বহুবার হাত বাড়িয়েছি শূন্যে।
আঙুলের উপর দাঁড়িয়ে বাড়াতে চেয়েছি দুই ইঞ্চি উচ্চতা।
সাইমুম ঝড়ে আবারো কাঁপলো দুর্ভিক্ষের শহর।
কাক আর শকুনের বিনাশী চিৎকার।
পন্ড হলো বিশ্বাসের মাটিতে স্বপ্নের বীজ।
ধ্বংসস্ত্মূপের উপর দাঁড়িয়ে তবুও কেউ কেউ গেয়েছিলো আশার গান;
আজ তারা অন্ধকার ভালোবেসে বেছে নিয়েছে আত্নহননের পথ।
কেউ জানে না, কেউ জানে না-
আমাদের নাগরিক কষ্টগুলো রাত্রির চাপা কান্না হয়ে
এখনো ঝরে পড়ে ভোরের বাতাসে।
আমাদের মন পোড়া দীর্ঘশ্বাসগুলো কার্বন আর সালফারের মতো
এখনো এ শহরকে দূষিত করে চলছে প্রতিনিয়ত।
উত্তরা
২৭.৩ ১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



