somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সংসার সুখের হয় দু’জনের গুণে

২৩ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রচলিত একটা কথা ‘সংসার সুখের হয় রমণীর গুণে’; কিন্তু রমণীদের কেন সংসার সুখের করার সব দায়ভার! তাই ইদানীং আরও একটা লাইন যুক্ত হয়েছে—‘গুণবাণ পতি যদি থাকে তার সাথে।’ সত্যিই তো সংসার যদি দু’জনের হয় তাহলে দায়িত্ব তো দু’জনেরই হওয়া উচিত। কিংবা দু’জন কেন, সংসারে উপস্থিত সব সদস্যেরই উচিত সংসারটাকে সুখী করে তোলা। সুখী সংসারের মূলমন্ত্র ছাড় দেয়া। তাই একে অপরকে ছাড় দিতে হবে।
স্বামী-স্ত্রী দু’জনেরই উচিত নিজেকে বোঝা। তাই তাদের নিজেদের বোঝার জন্য, সম্পর্কটা আরও মধুর করার জন্য মেনে চলুন কয়েকটি সহজ উপায়—
* একে অপরকে বোঝার চেষ্টা করুন।
* ব্যস্ততা তো থাকবেই, তার মধ্য থেকে একটু হলেও সময় বের করে খোঁজ খবর নিন।
* জন্মদিনটা ভুলেও ভুলে যাবেন না, তাহলে কিন্তু বিপদ। তাই জন্মদিনটা মোবাইলে সেভ করে রাখুন। তেমন বিবাহবার্ষিকী বা বিশেষ দিনগুলো।
* পরিবারের অন্যদের একে অপরের ভাললাগা মন্দ লাগা সম্পর্কে জানিয়ে দিন। তার ভাল লাগা মন্দ লাগাকে প্রাধান্য দিন।
* কোনো কিছু গোপন করবেন না। নিজেরা না বলে অন্যরা কেউ বললে তাতে সমস্যা বাড়বে, বৈ কমবে না! তাই নিজেদের সমস্যা নিজেরা মিটিয়ে নিন।
* কোনো ভুল করলে স্বীকার করে নিন। একে অপরের ভুল ভাঙাতে সাহায্য করুন।
* কোনো ভালো কাজ করলে তার জন্য অবশ্যই প্রশংসা করবেন।
* নিজের পরিবারকে প্রাধান্য না দিয়ে একে অন্যের পরিবারের মানুষের সঙ্গে সদ্ভাব করুন। ফোনে কথা বলুন। খোঁজখবর নিন।
* খেয়াল রাখুন সে কাকে বেশি পছন্দ করে, তাকে আপনিও প্রাধান্য দিন। দু’জনই এ পদ্ধতি অবলম্বন করতে পারেন।
* দু’জন এক সঙ্গে না বলে, এক জন বললে আরেক জন শুনুন। মাথা ঠাণ্ডা হয়ে এলে পরে বুঝিয়ে বলুন। তখন ভুলগুলো বুঝতে সহজ হবে।
পদ্ধতিগুলো একটু চেষ্টা করলেই মেনে চলা যায়। আর মেনে চললে দেখবেন সংসার কতটা সুখময় হয়ে ওঠ। তাই একে অপরকে বুঝুন, সর্বোপরি একে অন্যকে শ্রদ্ধা করুন আর ভালোবাসুন নির্ভেজাল ভাবে।

সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৩
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

কাকতাড়ুয়া

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৪



কৃষির সাথে আমার ও আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। ফসলি জমিতে ভুত তৈরি করে দিতে হয়, ভুত বলতে বই পুস্তকের ভাষায় কাকতাড়ুয়া। ফসলি জমিতে ভুত থাকলে পাখি এসে ফসল নষ্ট করে না।... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩


বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে... ...বাকিটুকু পড়ুন

ট্রাক্টরগাজি → চাঁদগাজী → সোনাগাজী → জেনারেশন৭১ কে নিয়ে দুটি কথা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৯


ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং... ...বাকিটুকু পড়ুন

×