প্রদীপটা নিভে গেছে
তেল আজ বাড়ন্ত,
সলতেটা পুড়ে
কয়েলের বাড়ন্তটা দূর করছে।
চলো আজ
নতুন প্রদীপ জ্বালায়...
না বলা কথাগুলো জমে জমে পাহাড়
কিডনিতে পাথরের উপস্থিতি
সেও কি না বলা কথার আস্তরণ
বুকের বাঁ পাশে চিনচিনে ব্যথা
হার্টটাও কি ঢেকে গেছে
না বলা কথাই
চোখের ছানি বলে
অনেকতো দেখলি আর দেখে কি লাভ
যে দেখার কোন তাপ উত্তাপ নেই
থাক তবে
বন্ধ থাক
না বলা, না দেখা...
প্রতিবাদের স্বর জানান দিক
মনের পাহাড়ে ঘর উঠেছে
কিডনির পাথর সরে গেছে
বুকের ব্যথাটাও
ফেলে দিয়েছি আস্তাকুঁড়ে
চোখে আর সর্ষে ফুল নয়
দেখি প্রজাপতি
মন আমার
গান গাই
কোথাও আমার
হারিয়ে যাবার নেই মানা...

সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



