somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের ডাক্তার সমাজ ও বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু প্যাচাল.......

০৬ ই জুলাই, ২০১৪ রাত ১১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হে বাংলাদেশের চুশীল ডাক্তার সমাজ , তোমরা আর কত মানুষের প্রাণ কেড়ে নিবে ? এই প্রশ্ন এখন তোমাদের কাছে বাংলাদেশের আপামার জণগণের । তোমাদের কারণে আজ ঝরে যাচ্ছে অসংখ্য নির্দোষ মানুষের প্রাণ । যারা তোমাকে বিশ্বাস করে তোমার কাছে তার আপন জনের প্রাণ ছেড়ে দিয়েছিল । আর তোমরা বেঈামাণী করলে ??? একটা নির্দোষ মানুষকে মেরে ফেললে ? তোমরা ভুলে গেলে তোমাদের শপথের কথা ?
যাই হোক , খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অমিত রোড একসিডেন্ট এর পর ৪ ঘন্টা খুলনার গাজী মেডিকেলে থেকে বিনা চিকিৎসায় ধুকে ধুকে মারা যায় গত বুধবার ।আমরা শত চেষ্টা করেও তাকে বাচাতে পারিনি ।পারব কী ভাবে । তখন হাসপাতালে কোন ডাক্তারই ছিল না । তিনি নাকি ৪ ঘন্টা(৪.০০-৮.০০) বসে বসে ইফতার করছিলেন !!! একটা মেডিকেল কলেজ , সেখানে ৪ ঘন্টা কোন ডাক্তার থাকে না , এটাও একটা চরম মজার কথা । ওইটা নাকি আবার একটা খুলনার সবথেকে বড় মেডিকেল কলেজ !!!
আর বিষয়টা সবথেকে মজার হয় যখন তারা দাবী করে যে , মেডিকেল হল সেবামূলক পেশা , আর ডাক্তাররা হল মানবতার সেবক!! আবার নিজেদের বাচাতে রাজনীতির ছায়াতলে আশ্রয় নিয়ে তারা নিজেদের যখন সেভ করে ফেলে তখনই মনে হয় এই মানবতার সেবকরাই সবথেকে বড় হারামী ।
বাংলাদেশের ডাক্তাররা আসলে কারা সেটা একটু আমাদের ভেবে দেখার দরকার । কখন একটা ছেলে ডাক্তার হতে চায় ? অনেকে বলে থাকেন , ডাক্তারী একটা মানবসেবামুলক পেশা , তাই আমার জীবনের লক্ষ হল একজন ভাল ডাক্তার হওয়া । আসলে কী সবার লক্ষের পেছনে কাহীনি টা একই থাকে । আমার মনে হয় যে সর্বোচ্চ ৫% ডাক্তার মানব সেবার ব্রত নিয়ে ডাক্তারী পড়েন । কিন্তু , দুঃখের বিষয় , ডাক্তারী পড়া শেষ করার পর তাদের সেই স্বদিচ্ছাটুকুও হারিয়ে যায় । সবাই টাকার পেছনে দৌড়ানোর তালে থাকে । তারা ভুলে যায় মানবতা আসলে কী ।তাই তাদের এই মানবতার পেশাটা তখন পরিণত হয় হাস্যরসিকতায় আর রোগীর স্বজনদের কান্নায় ।
আজ যদি আমরা ভেবে দেখি যে , যখন কোন সাধারণ রোগী সামান্য সমস্যার কারলে বাংলাদেশের ডাক্তারদের উপর বিশ্বাস করতে না পেরে পার্শ্ববর্তী দেশ ভারতে গিয়ে চিকিৎসা করান এবং যারা উচ্চবিত্ত মানুষ , যেমন মন্ত্রী , এমপি বা ব্যাবসায়ী অথবা রাজনৈতিক নেতারা চিকিৎসার জন্য যান বাইরের কোন দেশে । কারণ আজকের বাংলাদেশের এইসব ভন্ড অর্থলোভী ডাক্তার । তাদের না আছে মেডিকের সায়েন্স সম্পর্কে ভাল জ্ঞান , না আছে রোগীর জীবন বাচানোর স্বদিচ্ছা । আসলে শুধু টাকার চিন্তা মাথায় রেখে পড়াশোনা করলে মনে হয় এগুলো ঠিক আসে না ।
তারপর , এবার একটু আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গে আসি । অমিত মারা যাবার পর আমরা গাজী মেডিকেলের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান করার পরও আমাদের নামে অপবাদ দেওয়া হল যে, আমরা তাদের ক্লিনিক ভাংচুর করেছি , বিশৃঙ্খলা সৃষ্টি করেছি । আমাদের ছাত্রদের নামে মামলা দেওয়া হয়েছে । তাও এমন কয়েকজনের নামে মামলা দেওয়া হয়েছে যারা ঘটনার সাথে কোনভাবেই জড়িত ছিল না এবং ঘটনার স্থানেও উপস্থিত ছিল না । তাহলে বিষয়টা বোঝাই যাচ্ছে যে , সম্পূর্ণ আমাদের হয়রান করার জন্যই এই সাজানো নাটক করা হচ্ছে ছাত্রদের বিরুদ্ধে । তারপর সাংবাদিক ও পুলিশকেও কিনে নিয়েছে ওরা । রাজনৈতিক প্যাচে পড়ে আমরা এখন অসহায় । আমাদের সাপোর্ট হলেন এখন শুধুই আপনারা । আমাদের সাপোর্ট এখন শুধুই এই ব্লগ ও স্যোসাল মিডিয়া ।
তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ , আপনারা আমাদের পাশে থাকুন । আমাদের সাপোর্ট করুন । আপনাদের সমর্থনই আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে পারে ।
সবশেষে নচিকেতার সুরে সুর মিলিয়ে বলতে চাই :
“কসাই জবাই করে প্রকাশ্য দিবালোকে
তোমার আছে ক্লিনিক আর চেম্বার
ও ডাক্তার”

সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০১৪ রাত ১১:৩৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

×