somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাজার ছেয়েছে নকল চিনা ডিমে, চিনে নিয়ে সতর্ক থাকুন(খবরের কাগজ)

১৭ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শুধু বৈদ্যুতিন সরঞ্জাম বা আতসবাজি নয়, খাবারের বাজারও ছেয়ে গিয়েছে চিনা দ্রব্যে৷ জানা যাচ্ছে, বাজার ছেয়ে গিয়েছে নকল চিনা ডিমে৷ এই ধরনের কৃত্রিম ডিম কেবল চিনেই তৈরি হয়৷ সে দেশেও এই ডিমের ব্যাপারে সতর্ক হয়েছে মানুষ৷ কিন্তু অন্যান্য নানা দেশে অসতর্কতার সুযোগ নিয়ে এবং অসাধু ব্যবসায়ীদের হাত ধরে ঢুকে পড়েছে এই ডিম৷ ভারতের বাজারও এর ব্যতিক্রম নয়৷

কৃত্রিম এই ডিমের খোলস তৈরি করা হয় ক্যালসিয়াম কার্বনেট দিয়ে৷ ডিমের কুসুম ও সাদা অংশ তৈরি হয়েছে সোডিয়ামজাত রাসায়নিক, খাবার সোডা, জিলেটিন প্রভৃতি রাসায়নিক দিয়ে৷ বিভিন্ন খাদ্যদ্রব্যে যে রাসায়নিক পদার্থ থাকে না, তা নয়৷ তবে কোন খাবারে কী পরিমাণে রাসায়নিক থাকবে তার নির্দিষ্ট মাপকাঠি আছে৷ সরকারের তরফে তা পরখ করে দেখার ব্যবস্থাও আছে৷ সেই ছাড়পত্র নিয়েই বাজারে খাবার বিক্রি হয়৷ কিন্তু কৃত্রিম এই ডিমের ক্ষেত্রে তার বালাই নেই৷ ফলে না জেনেই এই ডিম কিনে ফেলছেন সাধারণ মানুষ৷ আর তাতে মারাত্মক ক্ষতি হচ্ছে শরীরের৷

সাধারণত আসল ডিমের সঙ্গে এই কৃত্রিম ডিমের তফাত প্রায় নেই বললেই চলে৷ তবে কিছু সূক্ষ্ম ফারাক আছে৷ বড়সড় ক্ষতি হওয়ার আগে জেনে নিন, কোন উপায়ে চিনবেন নকল চিনা ডিম-

নকল ডিমের খোলস সাধারণ ডিমের থেকে একটু বেশি উজ্জ্বল হয়৷ খালি চোখে ফারাকটা তেমন বোঝা যায় না৷ তবে খেয়াল করলে বোঝা যায় বাড়তি উজ্জ্বল নকল ডিমের খোলা৷
সাধারণ ডিমে সাধারণত মাংস জাতীয় গন্ধ থাকে, যা এই কৃত্রিম ডিমে থাকে না৷
নকল ডিম ঝাঁকালে ভিতরে তরলের নড়াচড়ার শব্দ পাওয়া যায়৷ সাধারণ ডিমের ক্ষেত্রে যা হয় না৷
ডিম ভাঙার ক্ষেত্রে সাধারণ ডিমের ক্ষেত্রে যে আওয়াজ হয়, তা কৃত্রিম ডিম ভাঙার সময় হয় না৷
কৃত্রিম ডিম ভেঙে রাখলে ডিমের কুসুম ও সাদা অংশ মিশে যায়৷ রাসায়নিক কারণেই একই জাতীয় পদার্থ মিলেমিশে যায়৷ সাধারণ ডিমের ক্ষেত্রে তা হয় না৷
ভাজার জন্য কৃত্রিম ডিমের কুসুম কড়াইতে দেওয়া মাত্র তা ছড়িয়ে পড়ে৷ কিন্তু সাধারণ ডিমের ক্ষেত্রে তা ছড়িয়ে দিতে হয়৷

এই তফাতগুলো খেয়াল করে তবেই ডিম কেনা উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷ ইতিমধ্যেই নানা ক্ষেত্রে ভারতের বাজারের দখলদারি নিয়েছে চিন৷ তবে উরি হামলার পরে জৈশ নেতা মাসুদ আজহারকে জঙ্গি ঘোষণার ক্ষেত্রে চিনের বাধা দেওয়ায় ভারতের প্রতি চিনের বিরাগ প্রকাশ হয়ে পড়েছে৷ আর তারপরই চিনা বৈদ্যুতিন সরঞ্জাম বয়কটের সিদ্ধান্ত নিয়েছে দেশবাসী৷ সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে লাগাতার প্রচার চালানোয় দীপাবলির মুখে চিনা আলোর বিক্রি কমেছে প্রায় ২০ শতাংশ৷ সেই পথ ধরে চিনা ডিম বয়কটেরও ডাক শোনা যাচ্ছে বিভিন্ন মহলে৷
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:২৮
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×