somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মিডিয়া ও সেনার জোড়া হুলে বিদ্ধ শরিফ সরকার

১৮ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অন্তর্দ্বন্দ্বে জেরবার পাকিস্তান৷ একদিকে পাক সেনাবাহিনী, অন্যদিকে দেশের সমস্ত প্রথম সারির সংবাদপত্রের জোড়া হুলে বিদ্ধ পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ৷

নওয়াজ শরিফ সরকারের তীব্র সমালোচনা অব্যাহত পাক সংবাদমাধ্যমে৷ জনপ্রিয় পাক সংবাদপত্র ‘নেশন টুডে’-তে সম্প্রতি আরেকটি সম্পাদকীয় প্রকাশিত হয়েছে যেখানে, পাক সরকারকে তুলোধোনা করা হয়েছে৷ সমালোচনা করা হয়েছে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই-এরও৷

পাক সংবাদমাধ্যমে এই ধরনের ঘটনা নজিরবিহীন৷ কারণ, সাধারণত সে দেশের খবরের কাগজ বা টিভি চ্যানেলগুলি পাক প্রশাসন ও সেনাবাহিনী ঘেঁষা৷ এই ঘটনা থেকেই স্পষ্ট, উরি হামলা পরবর্তী সময়ে পাক বুদ্ধিজীবী মহলেও শরিফ ও সেনাবাহিনীর সমালোচনা শুরু হয়ে গিয়েছে৷

পাক সংবাদমাধ্যমে প্রকাশ, “নরেন্দ্র মোদির বক্তব্য থেকেই স্পষ্ট, পাকিস্তানকে আন্তর্জাতিক মহলে কোণঠাসা করতে নয়াদিল্লি কতটা বদ্ধপরিকর! সার্ক সম্মেলন বাতিল করা থেকে শুরু করে পাক শিল্পীদের বয়কট- আন্তর্জাতিক ক্ষেত্রে পাকিস্তানকে হেয় করতে বাকি রাখেনি ভারত৷ ভারতের উদ্দেশ্য চরিতার্থ হলে পাকিস্তানের পক্ষে সেটা শুভ হবে না৷” ওই সংবাদপত্রে ‘ডন’-এ প্রকাশিত পাক সরকার ও সেনাপ্রধানের মধ্যে দ্বন্দ্বের ঘটনারও উল্লেখ করা হয়েছে৷ এর আগে ওই একই সংবাদপত্রে পাঠানকোট হামলার প্রসঙ্গে মাসুদ আজহার ও মুম্বই হামলার পরিপ্রেক্ষিতে হাফিজ সঈদের মতো আন্তর্জাতিক জঙ্গিকে পাকিস্তানের আশ্রয়ে রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল৷ সম্পাদকীয়তে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, এতে আন্তর্জাতিক মহলের সামনে পাকিস্তানের ভাবমূর্তি কালিমালিপ্ত হচ্ছে৷

শুধু সংবাদপত্রে নয়, পাক সেনাবাহিনীও নওয়াজ শরিফ প্রশাসনের উপর ক্ষুব্ধ৷ সম্প্রতি পাক সেনাকর্তা ও প্রশাসনের বৈঠকে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়৷ পাক সেনাবাহিনী প্রশাসনকে ‘নির্দেশ’ দিয়েছে, আগামী ৫ দিনের মধ্যে সর্ষের মধ্যে ভূত খুঁজে বের করতে হবে৷ ওই ‘হাই-প্রোফাইল’ গোপনীয় বৈঠকের খবর কে বা কারা সংবাদপত্রের কাছে ফাঁস করেছে, অবিলম্বে তাদের খুঁজে শাস্তি দিতে হবে৷
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:১৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

×