somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্লাস্টিকের বোতলেই লুকিয়ে ক্যান্সার, মত বিজ্ঞানীদের

১৯ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সারাদিনের নানা প্রয়োজনে হামেশাই যে প্লাস্টিকের বোতল ব্যবহার করা হয় তার মধ্যেই লুকিয়ে মারণরোগ৷ সাম্প্রতিক এক সমীক্ষায় উঠে এসেছে এরকমই ভয়াবহ তথ্য৷ জানা যাচ্ছে, শুধু ক্যান্সার নয় প্লাস্টিকের বোতলে থাকা রাসায়নিকের প্রভাবে ডায়াবেটিস, নার্ভের অসুখ, ওবেসিটিতে আক্রান্ত হওয়ারও সম্ভাবনা আছে৷

কেন প্লাস্টিকের বোতল ব্যবহার করলে মারণরোগের প্রকোপে পড়ার সম্ভাবনা দেখা দিচ্ছে? জানা যাচ্ছে, এই প্লাস্টিকের বোতলে থাকে এন্ডোক্রাইন ডিসরাপটিং কেমিক্যালস(ইডিসি), যা শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট করে বা বিভিন্ন হরমোনকে নষ্ট করে৷ ফলে ডায়াবেটিস থেকে অটিজম বা নার্ভ ডিসঅর্ডারের মতো রোগ থাবা বসাতে পারে শরীরে৷ এমনকী আইকিউ নষ্ট করতে পারে এই ধরনের রাসায়নিক৷ শুধু প্লাস্টিকের বোতলই নয়, প্রতিদিনের ব্যবহৃত নানা প্লাস্টিকের জিনিসে থাকে এই রাসায়নিক৷ যার মধ্যে আছে বাচ্চাদের খেলনাও৷ নিউ ইয়র্কের একদল বিজ্ঞানী প্রায় ৫০০০ জনের উপর সমীক্ষা করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন৷ প্রখ্যাত এক মেডিক্যাল জার্নালে এ খবর প্রকাশ হওয়ার পর থেকেই শোরগোল পড়েছে৷ এর আগেও প্লাস্টিকের জলের বোতল ব্যবহারে নানা ক্ষতিকর প্রভাবের কথা উঠে এসেছিল৷ তবে এই সমীক্ষা একেবারে নির্দিষ্ট করে দেখিয়েছে ইডিসি-র প্রভাবে কী কী রোগের প্রকোপে পড়তে পারে সাধারণ মানুষ৷ সারা বিশ্ব জুড়েই এই সংস্যা চলছে৷ বিভিন্ন দেশে সরকারি স্তরে এই ধরনের প্লাস্টিক রুখতে সঠিক ব্যবস্থা নেওয়া না হলে, জনস্বাস্থ্যে বিপজ্জনক প্রভাব পড়তে পারে বলেই মত বিজ্ঞানীদের৷
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৩৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×