somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গত ছ’বছরে সেরা ব়্যাঙ্কিংয়ে পৌঁছল ভারতীয় ফুটবল দল

২১ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


চলতি সপ্তাহটা ভারতীয় ফুটবলের ইতিহাসে যে স্মরণীয় হয়ে থাকবে, তা আর বলার অপেক্ষা রাখে না৷ বুধবারই মালয়েশিয়ার জোহর দারুলকে হারিয়ে প্রথম ভারতীয় ক্লাব হিসেবে এএফসি কাপের ফাইনালে পৌঁছেছে বেঙ্গালুরু এফসি৷ আর বৃহস্পতিবার আরও একটা সুখবর দিল ফিফা৷

বিশ্ব ফুটবল ব়্যাঙ্কিংয়ে ১১ ধাপ উপরে উঠে ১৩৭ নম্বরে পৌঁছে গিয়েছে মেন ইন ব্লু৷ ২০১০ সালের পর এদিনই প্রথম ব়্যাঙ্কিংয়ে এতটা এগোল ভারত৷ গত মাসে ব়্যাঙ্কিংয়ে ১১৪ নম্বরে থাকা পুয়ের্তো রিকোকে হারিয়েছিল ভারতীয় দল৷ সেই ম্যাচই ২৩০ ব়্যাঙ্কিং পয়েন্ট এনে দিয়েছিল৷ সুনীলদের জয়ের সৌজন্যেই ব়্যাঙ্কিংয়ে উন্নতি হল ভারতের৷ চলতি আইএসএল-এর মধ্যে এমন খবর নিঃসন্দেহে নতুন করে উদ্বুদ্ধ করল ফুটবলারদের৷

২০১৫-র ফেব্রুয়ারিতে স্টিফেন কনস্ট্যানটাইন সুনীল ছেত্রীদের দায়িত্ব নেওয়ার সময় ভারত ছিল ১৭১ নম্বর স্থানে৷ পরে খারাপ পারফরম্যান্সের জন্য আরও দুই ধাপ নিচে নেমে যেতে হয়েছিল৷ সেখান থেকে ছেলেদের টেনে তুলে এনেছেন কনস্ট্যানটাইন৷ যদিও ব়্যাঙ্কিং নিয়ে তাঁর খুব একটা মাথা ব্যথা নেই৷ কারণ তাঁর প্রাথমিক লক্ষ্য ভারতীয় ফুটবলের সার্বিক উন্নতি৷ বলছেন, “এটা তো সবে শুরু৷ ভারতীয় ফুটবলের উন্নতির জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে৷ এখনই আনন্দে আত্মহারা হতে চাইছি না৷ কারণ আমি জানি আমার ছেলেরা আরও এগিয়ে যাবে৷”
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৪১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×