somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জলের দরে ভারতের বাজারে এসেছে Redmi Go(সংগৃহিত)

২১ শে মার্চ, ২০১৯ রাত ১০:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অত্যন্ত সস্তায় একগুচ্ছ ফিচার যুক্ত স্মার্টফোন নিয়ে হাজির হয়েছে শাওমি। মঙ্গলবারই ভারতীয় বাজারে এসে গেছে চিনা সংস্থার নয়া হ্যান্ডসেট Redmi Go।

চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থাটি আগেই জানিয়েছিল, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ভারতীয়দের কথা মাথায় রেখেই নয়া ফোন আনছে তারা। কথা রেখেছে শাওমি। এর আগেও দুর্দান্ত সব ফিচার যুক্ত ফোন বাজারে এনে ক্রেতাদের মন কেড়েছে কোম্পানি। এবারও চমক দিল তারা। বিভিন্ন ভাষাভাষির দেশ এই ভারত। তাই নয়া স্মার্টফোনটিতে কুড়িটি ভাষা সাপোর্ট করবে বলে জানিয়েছে শাওমি। চলুন জেনে নেওয়া যাক আর কী কী ফিচার রয়েছে Redmi Go-এ।

৫ ইঞ্চি এইচডি স্ক্রিনের স্মার্টফোনটির রেজোলিউশন ১২৮০x৭২০ পিক্সল। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪২৫ কোয়াড-কোর প্রসেসরের মডেলটি ব়্যাম এক জিবি। এর ইন্টারনাল মেমোরি ৮ জিবি। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত মেমোরি বাড়ানো যাবে। অ্যান্ডড্রয়েড ৮.১ ওরিও ( Go এডিশন) ভার্সনে চালিত ফোনটিতে Gmail Go, Assistant Go, Maps Go-এর মতো অ্যাপগুলি আগে থেকেই ইনস্টল করা আছে। কম বাজেটের মডেলটির ক্যামেরা কোয়ালিটিও মন্দ নয়। এতে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত ৮ মেগাপিক্সল রিয়ার ক্যামেরা। সেলফির জন্য আছে ৫ এমপি ফ্রন্ট ক্যামেরা।

৩০০০ এমএএইচ ব্যাটারিযুক্ত স্মার্টফোনটি ১৯ মার্চ অর্থাৎ আগামিকাল থেকেই ই-কমার্স সাইট ফ্লিপকার্টে পাওয়া যাবে। এবার হল আসল প্রশ্ন, Redmi Go-এর দাম কত? কোম্পানির তরফে যদিও এখনও এর দাম ঘোষণা করা হয়নি। তবে যা খবর, তিন থেকে চার হাজার টাকার মধ্যেই হবে এর মূল্য। অর্থাৎ জিও ফোন ও জিও ফোন টু-কে Redmi Go জোর টেক্কা দেবে, তা স্পষ্ট। অ্যান্ড্রয়েড গো স্মার্টফোনের বাজারে এটাই হয়তো সবচেয়ে সস্তার ফোন হতে চলেছে।
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১৯ রাত ১০:১৪
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

ব্লগার হিসেবে আপনার স্ট্র্যাটেজি কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬



গত আড়াই দিনে, অর্থাৎ, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১০-তে ব্লগার ওয়াদুদ সোহেল মোল্লা থেকে শুরু, এরপর থেকে আজ ১৩ সেপ্টেম্বর, ২০২৬, সময় বিকাল ৪টা ৪২... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

×