somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনেক গবেষণা করেই ভারতে এসেছি’, হুঙ্কার সূুনীলদের তারকা কোচের (সংগৃহিত)

২৯ শে মে, ২০১৯ দুপুর ১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



লুকা মদ্রিচদের প্রাক্তন এবং ভারতের সদ্য নিযুক্ত কোচ স্টিমাচ। আগেই যাঁর কোচ হওয়ার ব্যাপারটা নিশ্চিত হয়ে গিয়েছিল। বুধবার শুধু সরকারিভাবে নামটা ঘোষিত হল। ওই তারপরই ভারতীয় ফুটবল সম্পর্কে তাঁর ধারণা এবং হোমওয়ার্ক প্রসঙ্গে দু-চার কথা মিডিয়ার সঙ্গে। ক্রোয়েশিয়ায় তিনি কিংবদন্তি। এবং, এত হাই-প্রোফাইল কোচ ভারতে আগে আসেননি। পারবেন ভারতীয় ফুটবলের হাল ফেরাতে? স্টিমাচ জানেন এটা বিশাল চ্যালেঞ্জ। সেজন্যই বললেন, “কঠিন চ্যালেঞ্জ নিতে ভালবাসি। আর আমার যেটুকু ধারণা হয়েছে, তাতে বলতে পারি ফুটবলের দুনিয়ায় ভারত এক ঘুমন্ত দৈত্য। জেগে ওঠার অপেক্ষায়। এবং আমি আশাবাদী।”

অবশ্যই এর জন্য হোমওয়ার্কও করেছেন। বললেন, “এএফসি টুর্নামেন্টে ভারতের সবক’টা ম্যাচ দেখেছি এরিনা স্পোর্টস টিভি চ্যানেলে। আর ভারতের কোচের পদে আবেদন করার পর সিরিয়াসলি আইএসএল এবং আই লিগ নিয়ে গবেষণা করেছি। কী ধারণা হয়েছে সেপ্রসঙ্গে বলতে পারি, খেলা নিয়ে ওদের (ফুটবলারদের) মনোভাব খুব ইতিবাচক। যেটা ভাল। আর কয়েকজন কম বয়সী ছেলেকে দেখলাম, যাদের ভবিষ্যতে বড় তারকা হয়ে ওঠার ক্ষমতা আছে।”

আন্তর্জাতিক ফুটবলে সাফল্য পেতে হলে ইউথ বা যুব ফুটবলে জোর দেওয়ার বরাবরের পক্ষপাতী স্টিমাচ। ভারতীয় ফেডারেশন এই যুব ফুটবলেই ইদানীং বাড়তি জোর দিয়েছে। যা স্টিমাচের খুব মনপসন্দ। নিজে যুগোশ্লাভিয়ার অনূর্ধ্ব ২০ দলের হয়ে ফিফা যুব বিশ্বকাপ জিতেছিলেন ১৯৮৭-তে। ফলে মনে করেন যুব ফুটবলে জোর দিলে তবেই একটা দেশের সিনিয়র স্তরের ফুটবলে উন্নতি সম্ভব। বললেন, “এআইএফএফ ছোটদের ফুটবল দলের জন্য যা যা উদ্যোগ নিয়েছে সেটা আমার খুবই ইতিবাচক মনে হয়েছে। আমরা সবাই মিলে চেষ্টা করলে একটা উজ্জ্বল ভবিষ্যৎ দেখব আশা করি।”
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১৯ দুপুর ১:২৫
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মোল্লাতন্ত্র ধর্ষণ-হত্যা ও নারীর প্রতি সহিংসতা বন্ধের সমাধান নয়, বরং তা বৃদ্ধির একটি কারণ

লিখেছেন শ্রাবণধারা, ২১ শে মে, ২০২৬ সকাল ৮:৪২


সাত বছর বয়সের ছোট্ট শিশু রামিসাকে ধর্ষণ করে গলা কেটে হত্যার ঘটনার সমাধান হিসেবে, মোল্লাতন্ত্রের মুখপাত্র আহমাদুল্লাহ হুজুর পুরাতন এক ফতোয়া নিয়ে হাজির হয়েছেন। এইসব নৃশঃসতার মাত্রা কমিয়ে আনার একমাত্র... ...বাকিটুকু পড়ুন

বেজন্মা

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২১ শে মে, ২০২৬ সকাল ১১:৪১


হু বেজন্মা কথা শুনার পর
আমি বিরক্ত মনে করতাম
কিন্তু বেজন্মা কথাটা সত্যই
স্রোতের মতো প্রমান হচ্ছে-
খুন ধর্ষণ করার পশুত্বকে
বলে ওঠে বেজন্মা ক্যান্সার;
ক্যান্সারের শেষপরিণতি মৃত্যু
তেমনী বেজন্মার হোক মৃত্যু-
চাই না এই বেজন্মাদের বাসস্থান
আসুন রুখে... ...বাকিটুকু পড়ুন

ভালো থাকো ছোট্ট মা এই অনিরাপদ শহরে

লিখেছেন সামিয়া, ২১ শে মে, ২০২৬ দুপুর ১:৫৫




মাঝে মাঝেই মনে হয়, পৃথিবীতে আমি যদি সত্যি কাউকে নিঃশর্ত ভালোবেসে থাকি, তবে সে আমার মেয়ে।
ওকে প্রথমবার কোলে নেয়ার দিনটার কথা আমাকে আবেগ প্রবণ করে তোলে ছোট্ট একটা উষ্ণ... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র কেন রামিসাদের রক্ষা করতে ব্যর্থ?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২১ শে মে, ২০২৬ বিকাল ৩:১০


সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো, আইনশৃঙ্খলা ব্যবস্থা এবং সামগ্রিক নাগরিক নিরাপত্তা নিয়ে যে গভীর ও দমবন্ধ করা উদ্বেগ তৈরি হয়েছে, তা কোনো কাল্পনিক ভীতি বা বিচ্ছিন্ন অনুভূতির বহিঃপ্রকাশ নয়।... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসার শিশু আবদুল্লাহর হত্যার বিচার কি হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে মে, ২০২৬ রাত ২:০৯


একটা ১০ বছরের বাচ্চা, যে মাত্র একদিন আগে ফোনে মায়ের কাছে ২৫০ টাকার চকলেট খাওয়ার আবদার করেছিল, সে হুট করে বাথরুমের ভেণ্টলেটরে ঝুলে আত্মহত্যা করতে পারে এই গল্প... ...বাকিটুকু পড়ুন

×