কথায় কথায় আমরা আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে চলতি বাংলায় কিছু স্থানীয় শব্দের ব্যাবহার করে থাকি অনেক সময়ে চটজলদি কিছু বোঝাবার জন্য কিংবা বন্ধুদের মধ্যে সাংকেতিক ভাব বিনিময় বা নিখাদ আনন্দের জন্য , যেটা পরবর্তীতে ক্ষুদ্র গণ্ডি হতে মহীরুহ আকার ধারন করে সর্বত্র মুখে মুখে প্রচলিত হয়ে ওঠে । কে বা কারা এই সকল শব্দ গুলির উদ্ভাবক তা রয়ে যায় সৃষ্টির অতল গভীরে
এবার আসুন সকলে পরিচিত হয়ে নিয় তাদের সঙ্গে , পূর্বে পরিচয় থাকলে আমি কোনমতে দায়ী নই ।
শুরু করা যাক ,
কাকা ঃ বন্ধুমহলের মুরুব্বী
আতা ঃ বোকা
ঝিঙ্কু ঃ দারুণ
জমে ক্ষীর ঃ কাজটি দারুন হয়েছে।
বাওয়াল ঃ ঝামেলা
ফাটাফাটি ঃ এর অর্থ আপনারা জানেন ...
বিন্দাস ঃ ভাল ।
চেপে গুটিয়ে যা ঃ কথা না বাড়ানোর উপদেশ
ঘাপলা ঃ গণ্ডগোল
হ্যাজানো ঃ বাজে বকা
সেন্টি ঃ অভিমান
মাখো-মাখো ঃ জমাটি
গামা ঃ ভীষণ ভাল
খাপেখাপ ঃ একদম ঠিকঠাক
ঘেঁটে ঘ ঃ গুলিয়ে ফেলা
ঘ্যামা ঃ স্মার্ট অথবা স্টাইলিশ
ঘ্যাম ঃ বেক্তিত্ব রয়েছে এমন ।
চাটা ঃ কঠিন প্রশ্ন করে ফাঁদে ফেলা
ক্ষীর খা ঃ নিজেকে বাহবা দেওয়া
চল ঃ ছাড়ছি / রাখছি ( সেল ফোন রেখে দেবার আগে )
মুরগি করা ঃ বোকা বানানো
লেঙ্গি মারা ঃ ডিচ করা
কেস খাওয়া ঃ ফেঁসে যাওয়া
চমকে ২৪ ঃ অপ্রস্তুত হওয়া
ব্যাথা ঃ ভাল লাগা / দুর্বলতা থাকা
ল্যাদ খাওয়া ঃ আলসেমি করা ।
বার খাওয়ানো ঃ তেল পাঠ করা
লোড নেওয়া ঃ এটা না করাই ভাল ..........( মদ্যপান করা )
লটকে যাওয়া ঃ ফেঁসে যাওয়া ( লোড নিলে অনেক সময়ে লটকে যেতে হয় )
চাবুক ঃ খুব চৈাখস লোক
কুরুম ঃ অপয়া
ঝিনচ্যাক ঃ দারুণ
বমকে যাওয়া ঃ থমকান
কোনও কথা হবে না ঃ অসাধারণ ।।
বাড়ি যা ঃ নাকচ করা ।
ব্যাপক ঃ খুব ভাল / ব্যাঙ্গ করাকেও বোঝায়
ফ্রাস্টু ঃ হতাশ
ছবি ঃ ফটো ফিনিশ ।
আপনাদের স্টক এ কিছু এমন বিচিত্র শব্দ থাকলে শেয়ার করতে ভুলবেন না ।।
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


