somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যোগবলে রোগ মুক্তি

১৬ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যোগশাস্ত্র সম্পর্কে আগের একটি পোস্ট ।

যোগবলে আপনি দেহের এবং মনের যে কোন সাধারণ বা দুরারোগ্য ব্যাধির হাত থেকে মুক্ত হতে পারেন ।তবে এখানে কেবলমাত্র কয়েকটি সাধারণ অসুখ থেকে সহজে মুক্তি পাবার উপায় সম্পর্কে আলোকপাত করছি । সাধারণত যোগসাধনা খুবই কষ্টসাধ্য হলেও এর মধ্যে এমন কিছু সাধারণ শ্বাস প্রশ্বাস এর প্রথমিক ক্রিয়া আছে যার অনুশীলন দ্বারা আপনারা অতি অনায়াসে কয়েকটি সাধারণ রোগের হাত থেকে মুক্তি বা সেই রোগটিকে নিয়ন্ত্রনে করতে পারেন । প্রাচীন যোগশাস্ত্র খুবই দুর্জ্ঞেয়( প্রধানত গুরু পরম্পরায় এবং প্রকৃত অধিকারী ভেদে প্রকাশ করবার নির্দেশ থাকাতে ) তাই অনেকের কাছে এটি এখনও একটি মিথ হয়ে রয়ে গেছে । তবে কিছু মহাত্মা যোগী দ্বারা মানব কল্যাণে কিছু প্রক্রিয়ার কথা তাঁদের রচিত কিছু গ্রন্থে দেখতে পাওয়া যায় ।

যদি তাঁদের(যোগশাস্ত্র) নির্দেশ মতো সঠিক ভাবে কিছু অতি সাধারণ নিয়ম পালন করতে পারেন, তাহলে আপনি অবশ্যই নানা প্রকার সাধারণ ব্যাধি ( যা পরবর্তীতে আপনার জীবন অতিষ্ঠ করে তুলতে পারে ) থেকে মুক্তি পাবেনই আর সেই সঙ্গে আপনার জীবন হয়ে উঠবে নির্মল এবং সদা হাস্যময়।

আজকে একটি সাধারণ কিন্তু প্রায় নিত্যদিনের জীবনে ঘুরে ফিরে আসা অসুখ যাকে আমরা বলি উদারময় ও তার সঙ্গে অজীর্ণ থেকে কি ভাবে মুক্তি বা এই ব্যাধিকে নিয়ন্ত্রন করতে পারবেন তা বলা হল ।
তবে এখানে কেবল মাত্র সকলের পক্ষে সহজে করা সম্ভব এমন কয়েকটি সাধারণ নিয়ম তুলে ধরা হল । কোন প্রকার যোগাসন ,প্রানায়ম এর বর্ণনা না করে ।

আপনাকে যা করতে হবে প্রতিবার যে কোন প্রকার খাবার গ্রহনের পর ইরা নামের নাড়ীর পথ বন্ধ করে দিতে হবে এবং তার স্থানে পিঙ্গলা নাড়ী পথে শ্বাস প্রবাহ চালু রাখতে হবে কিছুক্ষণ, এইটুকুই! কি কিছু বুঝলেন? খুবই কঠিন লাগছে ! না ভয় পাবার কিছু নেই আপনাকে যা করতে হবে খাবার পর প্রতিবার কিছুক্ষণ শান্তভাবে আপনার বাঁদিকে কাত হয়ে শুয়ে পরতে হবে(গুরুপাক হলে ২০-৩০ মিনিট) যাতে আপনার শরীরের বাঁপাশের বুকে কিছুটা চাপ অনুভব হয় । তবে যাঁদের সময় কম তাঁরাও কমপক্ষে ১২-১৫ মিনিট এই ভাবে বাঁ পাশ ফিরে শুতে পারলে এই অজীর্ণ এবং এই রুপ যে কোন প্রকার পেটের রোগ থেকে মুক্তি পাবেনই ।না শুধু মুখের কথা নয় ক্রিয়াটি করে দেখুন কিছুদিন। আসা করি যদি প্রতিবার প্রতিদিন এই ভাবে নিয়ম মেনে করতে পারেন তবে ১৫ দিন পর থেকেই কিছু পরিবর্তন লক্ষ্য করবেন বলে আসা করি । তাও কিছুটা ধোঁয়াশা থেকে গেল ! যোগ শাস্ত্রে ইড়া, পিঙ্গলা, শুশুন্মা নামক কয়েকটি নাড়ী বর্তমান। এখানে পিঙ্গলা নাড়ী বলতে আপনার ডান নাসিকা(নাক) পথে শ্বাস প্রবাহ কে বোঝান হয়েছে ( বিস্তারিত পরবর্তীতে )। খাদ্য গ্রহনের সময় যদি আপনার ডান নাক দিয়ে শ্বাস প্রবাহ হয় তবে কোন সমস্যা নেই কিন্তু বাঁ নাক দিয়ে শ্বাস প্রবাহ হলে খাবার না খাওয়া উচিত । যোগীরা সাধারণত পিঙ্গলা পথে শ্বাস প্রবাহিত হলেই খাদ্য গ্রহন করে থাকেন । এটাই প্রাথমিক নিয়ম । কিন্তু আমরা সাধারণ উদরপরায়ণ মানুষ তাই আমাদের ক্ষেত্রে নিয়মের কিছু শিথিলতা ! যদি কোন কিছু খাবার সময় ইড়া নাড়ী(বাঁ নাক) পথে নিঃশ্বাস প্রশ্বাস প্রবাহিত হয়, তবে তাকে পিঙ্গলা পথে (ডান নাক) পরিবর্তনের নিয়ম হিসাবে( বাঁ পাস করে শোবার ) এই প্রক্রিয়ার কথা বলা হল ।তবে আবার নিদ্রা যাবেন না যেন । সারমর্ম এই খাদ্য গ্রহনের পর বাঁ নাক দিয়ে বায়ু প্রবাহিত হলে তা কিছুক্ষণ বাম পাশ ফিরে শোবার ফলে ডান নাক দিয়ে প্রবাহিত হতে থাকে ।

মনে রাখতে হবে খাবার গ্রহনের সময় যেন নিঃশ্বাস প্রশ্বাস ডান নাক দিয়ে প্রবাহিত হয় । এর বিপরীত অবস্থায় খাদ্য গ্রহণ করলে রোগ মুক্তি ওষুধ ছাড়া সম্ভব নয় এই কথা যোগ শাস্ত্র বলে থাকেন ।
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×