
গিলতে হবেনা -
আদর করে রেখে দিও বুক পকেটে ৷
চিঠিটার কোনোই কদর ছিলনা,
তার ভূত ভবিষ্যৎ যদি ছাই হয়ে যায় অনাচারেই!
তবে কি হবে?
একদিন দেখা হবে -
প্রতিদিন এই স্বপ্ন নিয়ে বাঁচা হবে,
রোজ রাত্তিরে হাসিগুলো চায়ে ভিজিয়ে চোখ দিয়ে গিলতে হবে ৷
বাধা ধরা, আট-ষাট, গোটালো একটা জীবণ হবে ৷
ঘুম, ক্ষুধা-খাওয়া, রাস্তা-প্রকৃতি, চা-ধোয়া, রিপিট!
এভাবেই সাজানো থাকবে ক্যালান্ডারে ৷
নিয়মকরে পালন হবে শুস্ক প্রতিকূলে -
গুছিয়ে নেবার সুযোগ আলসে হয়ে যাবে ৷
কী আর হবে,
একদিন দেখা হবে -
প্রতিদিন এই স্বপ্ন নিয়ে বাঁচা হবে ৷৷
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০২০ রাত ১:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



