
কবিতার চেহারা বিষাদ হয় কেন ?
উত্তরে সেনোরিটার প্রেমিক তার হাতের শিরাগুলো দেখিয়ে বললো -
কবিতার চোখও মাঝে মাঝে লাল হয়;
কবিতারাও মাতাল হয় ৷
কবিতাকে বুকে জড়িয়ে ধরে আজ পর্যন্ত কেউকি কেঁদেছে ?
কবিতা পড়ে মানুষ কাঁদে -
তাই কবিতা বিষাদময় ৷
সেদিন রাতে কবিতা যখন অনলে আত্মহত্যা করেছিল -
তাকে দেখার কেউ ছিলনা;
তাকে পড়ার কেউ ছিলনা;
দহনে স্বাগতম জানানোর আগে সে বলেছিল -
তার ঠোঁটে কখনো তার প্রেমিক চুমু খায়নি ৷
শেষ আবদারে -
" তুমি আমাকে ভালোবেসোনা -
মৃত্যু হয়ে যাবে!"
আচ্ছা, মৃত ব্যক্তিদের ভালোবাসার কী স্বাধীনতা নেই ?
নাকি তারা মৃত এটাই তাদের গুণাহ্ ?
আমি মৃত -
কবিতার আত্মহুতী -
সেনোরিটার প্রেমিকের দহন এবং
ভালোবাসার স্বাধীনতা -
যেদিন ডানা মেলে উড়বে এ্যাস্ট্রের মাঝে ;
সেদিন শিরাগুলো উপহারে দিবো
সেনোরিটার তরে ৷৷
- ১৬ই জুন, ২০১৬
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০২১ রাত ১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



